শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

আয়ু বাড়াতে চান জাকারবার্গসহ টেক কোটিপতিরা

নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:২৭ পি.এম

সুন্দর এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে কতো ধরনের চেষ্টাই না চলে। নিজেকে সুস্থ্য-সবল, আকর্ষণীয় দেখানোর জন্য কত প্রসাধনীই না ব্যবহার করা হয়। সেই সাথে বয়স লুকানোর জন্য টাক পড়ে যাওয়া মাথায় চুল বসানো থেকে শুরু করে ত্বকে বলিরেখা পড়তে না দেওয়ার জন্য বিনোদন শিল্পের মানুষেরা কতই না অর্থ খরচ করেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখাগুলোও হয়ে ওঠে বেয়াড়া। 

এদিকে এসব মেকআপ, হেয়ার ট্রান্সপ্লান্ট বা সার্জারির মতো সাময়িক সমাধানে আস্থা রাখেন না ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ প্রযুক্তি বিশ্বের বিলিয়নিয়াররা।

এইসব বিলিয়নিয়াররা টেকসই সমাধান খুঁজতে অর্থ ঢালছেন আয়ু বাড়ানোর কাজে যুক্ত থাকা গবেষণা প্রতিষ্ঠানে। তারুণ্য ধরে রাখতে বায়োটেক স্টার্টআপেও বিনিয়োগ করছেন মোটা অঙ্কের অর্থ।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানতে চান, মানুষ কিভাবে চিরকাল বেঁচে থাকতে পারবে, কিভাবে সব রোগের চিকিৎসা করা সম্ভব হবে, কিভাবে মানুষের মস্তিষ্ক কাজ করে এবং মানুষ আরো অনেক বেশি কিভাবে শিখতে পারবে। 
এর জন্য জাকারবার্গ অলাভজনক সংস্থা ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’-এর মাধ্যমে ৩০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছেন। যে বিজ্ঞানি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তাঁকেই পুরস্কার দেওয়া হবে এই অর্থ। 

জাকারবার্গের মতে, চলতি শতাব্দীর শেষে ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াবে।

এছাড়াও আয়ু বাড়াতে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান অ্যাল্টোস ল্যাবসে বিনিয়োগ করেছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। মানবদেহের কোষের স্বাস্থ্য পুনরুদ্ধার করা এবং দীর্ঘমেয়াদি রোগ এবং আঘাত পাওয়ার আগের অবস্থায় শরীরকে ফিরিয়ে আনতে কাজ করছে এ বায়োটেক স্টার্টআপটি।

এদিকে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের মোট সম্পদ কত সে বিষয়ে সঠিক কোনো তথ্য নেই। বিলিয়নিয়ারদের তালিকায়ও তাঁর নাম নেই। তবু মানুষের আয়ু বাড়াতে কাজ করছে এমন একটি স্টার্টআপে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগটি তাঁর কাছ থেকেই এসেছে।

‌‘রেট্রো বায়োসায়েন্সেস’ নামের স্টার্টআপটি মানুষের আয়ু গড়ে ১০ বছর বাড়াতে কাজ করছে। স্টার্টআপটিতে তিনি বিনিয়োগ করেছেন ১৮ কোটি ডলার। 

অপরদিকে টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি নিজের অদ্ভুত লাইফস্টাইলের জন্য বেশ আলোচিত। সুস্থ থাকতে প্রতিদিন তিনি একবেলা খাবার খান, বরফ ঠাণ্ডা পানিতে গোসল করেন, ঘুম থেকে ৫টার সময় ওঠেন। টুইটারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় মানসিক চাপ মোকাবেলায় দিনে দুই ঘণ্টা মেডিটেশন করতেন।

এইসব দেখে মনে হচ্ছে, এ যেন আয়ু বাড়ানোর হিড়িক পড়ে গেছে টেক দুনিয়ায়। 
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন