নবীন নিউজ, ডেস্ক ০২ জুন ২০২৪ ০৪:৫৯ পি.এম
শিক্ষাঋণ নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার রাস্তায় নেমেছেন মার্কিন শিক্ষার্থীরা ছবি: রয়টার্স
দেড় থেকে দুই দশক আগে পড়াশোনার পালা চুকিয়ে ফেলা সত্তে¡ও বড়সংখ্যক আমেরিকান এ-সংক্রান্ত ঋণ চুকাতে পারেননি। বিষয়টি তাদের অবসর জীবনেও বিড়ম্বনা তৈরি করছে।
২০২২ সালের কনজিউমার ফাইন্যান্স জরিপে এ তথ্য তুলে ধরেছে মার্কিন ফেডারেল রিজার্ভ বোর্ড। খবর দ্য হিল।
জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রের ৫৫ বছরের বেশি বয়স্ক অন্তত ২২ লাখ নাগরিক এখনো তাদের শিক্ষাঋণ পরিশোধ করেননি। কলেজে পড়ার সময় শিক্ষাসহায়ক হিসেবে এ ঋণ নিয়েছিলেন তারা। কিন্তু সব কিস্তি পরিশোধ না হওয়ায় এখন তাদের অবসর জীবন বাধাগ্রস্ত হচ্ছে।
গবেষণা সংস্থা নিউ স্কুলস সোয়ার্জ সেন্টার ফর ইকোনমিক পলিসির এক বিশ্লেষণে দেখা গেছে, বয়স্ক ঋণগ্রহীতাদের অন্তত ৪৩ শতাংশই মধ্য আয়ের পেশাজীবী। বছরে ৫৪ হাজার ৬০০ ডলারের কম আয় করেন এমন পেশাজীবীদের গড় ঋণের পরিমাণ ৫৮ হাজার ডলার।
শিক্ষাঋণ পরিশোধের জন্য বেশি বয়সেও সময় নিতে পারেন আমেরিকানরা। তবে ১৪ শতাংশেরও বেশি ঋণগ্রহীতার এমন কোনো ডিগ্রি নেই, যা দেখিয়ে তারা ঋণ পরিশোধে বাড়তি সময় নিতে পারবেন।
বিশ্লেষণে বলা হয়েছে, অবসর জীবনের জন্য সঞ্চয়ে শিক্ষাঋণের নেতিবাচক প্রভাব ঠেকাতে তিনটি নীতি সাহায্য করতে পারে। প্রথমত, শিক্ষাঋণ মওকুফ করে দেয়া যেতে পারে।
দ্বিতীয়ত, ভ্যালুয়েবল এডুকেশনাল এডুকেশন (সেভ) পরিকল্পনার আওতায় গ্রহীতার আয়ের ওপর ভিত্তি করে ঋণ পরিশোধের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া সামাজিক নিরাপত্তা সুবিধার আওতায় পাওয়া অর্থ দিয়ে শিক্ষাঋণ পরিশোধ থেকে গ্রহীতাদের বিরত রাখতে হবে।
শিক্ষাঋণ পরিশোধ নিয়ে মার্কিন নাগরিকরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন। গত মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ শিক্ষাঋণের সুদহার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৬ দশমিক ৫৩ শতাংশে বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে পড়াশোনার জন্য ঋণ নেয়া ব্যক্তিরা পরিশোধে আরো সংকটে পড়েছেন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন নির্বাচনী প্রচারণায়ও বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
বাইডেন প্রশাসন সম্প্রতি কয়েক বিলিয়ন ডলারের শিক্ষাঋণ মওকুফে উদ্যোগী হয়েছে। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ৫০ লাখ আমেরিকানের ১৬ হাজার ৭০০ কোটি ডলার শিক্ষাঋণ মওকুফ করে দেয়া হয়েছে। গত মাসেও ১ লাখ ৬০ হাজার গ্রহীতার ৭৭০ কোটি ডলারের শিক্ষাঋণ মওকুফ হয়েছে। ফলে ঋণ পরিশোধের বিষয়টি আমেরিকানদের জন্য সহজ হবে বলে আশা করা হচ্ছে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি