নবীন নিউজ ডেস্ক ৩০ মে ২০২৪ ০১:২৫ পি.এম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সরকারের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রের পরিণত করা এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার শেরে-বাংলা-নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এদিন দলীয় নেতাকর্মী শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন।
ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতের জন্য তার মাজার জিয়ারত করেছি। আমরা দোয়া করেছি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ও তার মুক্তির জন্য। আমরা দোয়া করেছি, বর্তমান চলমান আন্দোলনে সারাদেশের মানুষ যার দিয়ে তাকিয়ে আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও তার দেশে ফিরে আসার জন্য। আমরা দোয়া করেছি, আমাদের শত শত নেতাকর্মী যারা কারাগারে আটক রয়েছেন তাদের মুক্তির জন্য। আমাদের গণতন্ত্রের আন্দোলনে যে সকল নেতাকর্মী শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছি। মামলা-মোকদ্দমায় যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি।
মহাসচিব বলেন, আজকে বাংলাদেশ গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাচিত, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্য শাসকগোষ্ঠী আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে- তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে।
'আমরা আজ শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি, যুবক তরুণ লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এই হচ্ছে আজকের দিনের শপথ।'
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে। বাংলাদেশে এখন লুটেরা মাফিয়াদের দখলে। এরা একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে। তেমনি দেশের অর্থনৈতিক লুটপাট করে ধ্বংস করছে। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব।
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’