নবীন নিউজ, ডেস্ক ২৮ মে ২০২৪ ১২:৫২ পি.এম
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিদ্যুৎহীন বরিশাল শহর। প্রায় ২১ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই । সন্ধ্যা হওয়ায় আলোর ব্যবস্থা করতে হচ্ছে মানুষজনকে। তবে বিকল্প আলোর ব্যবস্থা করতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে তাদের।
বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দার বাসিন্দা জানান, বিদ্যুৎ না আসায় সন্ধ্যার আগে দোকানে মোমবাতি কিনতে গিয়ে দেখেন ৫ টাকার মোমবাতি ১০ টাকায় আর ১০ টাকার মোমবাতি ২০ টাকায় বিক্রি করছেন দোকানিরা। আর সেই মোমবাতি কিনতেও দোকানে ক্রেতাদের ভিড়। তাই দেরি না করে ১০ টাকা দামের মোমবাতি ২০ টাকা করে কিনে নিয়েছেন তিনি।
এদিকে হঠাৎ চাহিদার কারণে পাড়ামহল্লার দোকানগুলোতে মোমবাতির সংকট দেখা দিয়েছে। দোকানি জানান, যে কয়েকটি মোমবাতি ছিল তা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। এখন নিজের দোকানে জ্বালোনোর মতো মোমবাতি নেই। বাধ্য হয়ে বান্দরোড থেকে ১৫ টাকা দিয়ে ১০ টাকা দামের একটি মোমবাতি কিনে এনেছেন বলে জানান তিনি।
অন্য এক ব্যক্তি জানান, মেডিকেল কলেজ লেন, নুরিয়া স্কুলের সামনের দোকানগুলোতে মোমবাতি না পেয়ে ৬০ টাকা রিকশা ভাড়া দিয়ে আমতলার মোড় থেকে দুটি মোমবাতি কিনে নিয়ে এসেছেন। যা দিয়ে কয়েক ঘণ্টা ছেলে-মেয়েরা আলোতে থাকবে। তবে এরপরও বিদ্যুৎ না এলে কী হবে জানি না।
তিনি আরও জানান, বিদ্যুতের অভাবে সকাল থেকে বিশুদ্ধ পানির সংকটে রয়েছে নগরবাসী। তারওপর মোবাইল নেটওয়ার্ক নেই। মোবাইল ও আইপিএস থেকে শুরু করে কোনো কিছুতেই চার্জ নেই। ফলে কারও সাথে যোগাযোগও করতে পারছেন না। যাদের জেনারেটর আছে তারাও তো একসাথে দীর্ঘসময় জেনারেটর চালাতে পারছেন না জানিয়ে স্কুল শিক্ষক পপি আক্তার বলেন, গত রাত ২টা ১০ মিনিট থেকে আলেকান্দা এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় জেনারেটর চালিয়ে এখন সেটাও বন্ধ রাখতে হচ্ছে।
মেডিকেল কলেজের ছাত্র ইমরান জানিয়েছেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসেও গত রাত থেকে বিদ্যুৎ নেই। ক্যাম্পাসের সর্বত্র পানি উঠে গেছে। দুপুরের খাবার কোনোভাবে রান্না হয়েছে। সহপাঠীরা আশপাশের হোটেলে গিয়েছিল নাস্তা আনতে। সেখান থেকে ৫ টাকার পুড়ি ১০ টাকায় কিনতে হয়েছে।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশালজুড়ে বৈরি আবহাওয়া বিরাজ করছে। মুষলধারে বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। অনেকের বাসাবাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। গাছপালা পড়ে বাসাবাড়ির ক্ষতি হওয়ার পাশাপাশি দেয়াল ধসে ও গাছের ডাল পরে জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা