নবীন নিউজ ডেস্ক ২৭ মে ২০২৪ ০২:৫২ পি.এম
ছবি- সংগৃহীত।
তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল বুধবার। তবে প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে ১৯টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে।
সোমবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য প্রতিষ্ঠানটির সচিব মো. জাহাংগীর আলম ।
সচিব বলেন, ‘মূলত আপনারা প্রত্যেকেই অবহিত রয়েছেন যে, আগামী ২৯ তারিখে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় সাধারণ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশসহ সবাই প্রস্তুতি গ্রহণ করেছেন।
গতকাল (রোববার) সন্ধ্যা হতে ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে, যার ফলে কোথাও ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং ৯ নম্বর বিপদ সংকেত ঘোষিত হয়।
‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, যে সমস্ত নির্বাচনি এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করেছে, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। কোথাও কোথাও ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়েছে। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।’
তিনি বলেন, ‘এ সবকিছু বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকঠি জেলার রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছেন। মোট হচ্ছে আমাদের ১৯টা উপজেলা।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন