নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ০২:৩০ পি.এম
বাংলাদেশের আলেমরা হাতে লেখা ২০ মন ওজনের পবিত্র আল-কুরআনের প্রচ্ছদ উন্মোচন করেছেন । তাদের দাবি, এটি বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত আল-কুরআন।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে হাতে লেখা এই পবিত্র আল-কুরআন প্রদর্শন আয়োজক কমিটির এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে গ্রন্থটির প্রথম পৃষ্ঠা উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ সময় সর্ববৃহৎ হস্তলিখিত এই গ্রন্থকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
হাতে লেখা এ গ্রন্থের দৈর্ঘ্য ১৪ ফুট। এর আগে বিশ্বের সব হাতে লেখা কুরআন ছিল ১০ ফুটের নিচে। এ ছাড়াও ১২ ফুট প্রস্থের এই গ্রন্থটি ২০০ পৃষ্ঠায় লিপিবদ্ধ করা হয়েছে। যার ওজন প্রায় ৮০০ কেজি বা ২০ মণ। হাতে তৈরি বাশের কলম ও দোয়াতকালি দিয়ে লেখা হয়েছে পবিত্র গ্রন্থটি।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এই লেখার কাজ চলেছে। অভিজ্ঞ হাফেজদের দিয়ে গ্রন্থটি শুদ্ধতা যাচাই করা হয়েছে। এখন প্রচ্ছদ ও নকশার কাজ বাকি। সেখানে স্বর্ণ, রূপা, ব্রঞ্চ, কাঠ, স্টিল, এস এস ও ফোম ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ আব্দুল হক, বিশেষ অতিথি ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি স ম ইফতেখার মাহমুদ, সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম নোমান প্রমূখ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা করেন বিশ্ববরেণ্য ক্বারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারী। এসময় তিনি তিনটি দাবি উপস্থাপন করেন। এগুলো হলো- একটি ইসলামভিত্তিক জাদুঘর নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের প্রচার ও প্রসার এবং এসব প্রতিষ্ঠানের দেওয়ালগুলোতে ক্যারিওগ্রাফি বা কোরআনের আয়াত লিখে শিক্ষার্থীদের আকৃষ্ট করা।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?