নবীন নিউজ ডেস্ক ২৩ মে ২০২৪ ০৯:৫৬ এ.এম
সংগৃহীত ছবি
মোবাইল কেড়ে নেয়ায় বাবা, মা এবং বোনকে হত্যা করেছে এক কিশোর। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলো রাজ্যে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আরো কেউ সম্পৃক্ত ছিল কি না সে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
স্থানীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই কিশোর নিজেই পুলিশকে ডেকে এই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে।
তদন্ত সংস্থার প্রধান রবার্টো আফোনসো বলেন, ওই কিশোরকে দত্তক নেয়া হয়েছিল। পালক বাবা-মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি এবং ঝগড়ার পর তার মোবাইল কেড়ে নেয়া হয়। এতে সে খুব ক্ষুব্ধ হয়ে ওঠে।
ওই তদন্তকারী কর্মকর্তাদের জানিয়েছে যে, তার বাবা পৌরসভার একজন পুলিশ সদস্য। বাবার ব্যবহৃত বন্দুক দিয়েই তাকে পেছন থেকে গুলি করে সে। বাবাকে হত্যার পর বাড়ির অন্যরুমে থাকে তার ১৬ বছর বয়সী বোনের মুখে গুলি চালায়। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই তার মা বাড়ি ফিরে আসে। পুলিশ জানিয়েছে, ওই একই অস্ত্র দিয়েই কিশোরটি তার মাকেও গুলি চালায়।
সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, পরিবারের তিন সদস্যকে শুক্রবার হত্যার পর সোমবার পর্যন্ত ওই বাড়িতে স্বাভাবিক ভাবেই দিন কাটিয়েছে। এই সময়ের মধ্যে সে জিমে গেছে এবং বেকারি থেকে খাবার কিনেও খেয়েছে। শনিবারও তার মধ্যে এতটা ক্ষোভ ছিল যে সে তার মায়ের মরদেহে ছুরি দিয়ে আঘাত করেছে। এসব ঘটনার পর সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে।
বর্তমানে তাকে একটি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। পরিবারের তিন সদস্যকে হত্যার বিষয় নিয়ে কথা বলার সময় তাকে বেশ শান্ত থাকতে দেখা গেছে। ব্রাজিলের বিশেষ আইনের কারণে অপ্রাপ্তবয়স্ক আসামীরা সুরক্ষিত থাকে এবং তাদের অপরাধের সাজা প্রাপ্তবয়স্কদের মতো হয় না।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ