নবীন নিউজ, ডেস্ক ২২ মে ২০২৪ ১০:২৭ এ.এম
এক দশকের ক্যারিয়ারে মিষ্টি জান্নাত কাজ করেছেন ১১টি ছবিতে। সেসব ছবির নাম দর্শক শুনেছেন বলে মনে হয় না। তবে নায়িকা হিসেবে না হলেও বিতর্কের মাধ্যমে আলোচনায় এসেছেন একাধিকবার। সম্প্রতি মানুষের মানুষের মুখে মুখে রয়েছেন শাকিব খানকে পুঁজি করে।
একই ঘটনাকে কেন্দ্র করে মিষ্টি ক্ষেপেছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের ওপর। এর আগে চড় মারতে চেয়েছিলেন। এবার আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন। এছাড়া জয়ের নামে ছোটপর্দার অভিনয় শিল্পী সংঘ এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগও করেছেন।। সম্প্রতি সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এই নায়িকা।
নায়িকা জানান, ‘জয় ভাইয়ের বাজে আচরণ নতুন কিছু নয়। ২০২০ সালে প্রথম জয় ভাইয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সে সময় আমাকে প্রচণ্ড অপমান করে কথা বলেছিলেন তিনি। তখনই তার বিরুদ্ধে আমি পদক্ষেপ নিতে চেয়েছিলাম। তিনি প্রত্যেক শিল্পীকে নিয়ে বাজে বাজে কথা বলেন। মুরাদকে বলেন টাকলা মুরাদ, ইকবালকেও বলেন টাকলা ইকবাল। ডিপজল ভাই তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন; ওমর সানী ও মৌসুমী আপু তাকে মারতে গিয়েছিলেন, বাপ্পী একবার তাকে বেয়াদব বলেছিল। অপু বিশ্বাস দিদি ও পরীমণিও তার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি যেভাবে কথা বলেন, সেটাই তো ভালো না। কাউকে অপমান করে কথা বলতে পারেন না উনি।’
মিষ্টি আরও বলেন, ‘শাহরিয়ার নাজিম জয়ের অনুষ্ঠান প্রত্যেক শিল্পীর বয়কট করা উচিত। ইতিমধ্যে এ বিষয়ে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের পরামর্শেই জয় ভাইয়ের বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতি ও অভিনয় শিল্পী সংঘে চিঠি দিয়েছি। আমি চাই, জয় ভাই এখানেই যেন থেমে যান। তিনি যদি চুপ না হন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।’
শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে মিষ্টি জান্নাত জানান, ‘বিয়ের বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমি কোথাও বলিনি যে আমি শাকিব ভাইকে বিয়ে করতে চাই। বিয়ের বিষয়টি আমার পরিবার দেখবেন। শাকিব ভাইয়ের সঙ্গে আমার কয়েকটি সিনেমার কথা চলছে। তারই মধ্যে লোকজন আমার বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে। অনেকেই আবার বলছে। আমার সঙ্গে শাকিব ভাইয়ের বিয়েও হয়ে গেছে। কিন্তু এ সমস্ত সংবাদ সম্পূর্ণই মিথ্যা। আমার এখনও বিয়েই হয়নি।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’