যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক এবং তিনি মার্কিন সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে এক ব্যক্তি নিজেকে আগুনে জ্বালিয়ে দিয়েছেন বলে জরুরি পরিষেবার খবরে বলা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং তার গায়ের আগুন নেভায়।
হাসপাতালে নেয়ার আগে উদ্ধারকর্মীরা জানিয়েছে যে, আগুনে ওই ব্যক্তির শরীরের অনেকটাই পুড়ে গেছে। তবে আত্মহত্যার চেষ্টাকারী ওই ব্যক্তির নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে যে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ওই ব্যক্তি গায়ে আগুন দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কূটনৈতিক মিশনের সামনে এ ধরনের আত্মহত্যার চেষ্টা এবারই প্রথম নয়। এর আগেও গত ডিসেম্বরে অপর এক ব্যক্তি গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন অবশ্য তার কাছে ফিলিস্তিনের একটি পতাকা পাওয়া গিয়েছিল। তবে এবার যিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তার আশপাশে সে ধরনের কিছু পাওয়া যায়নি। ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির উদ্দেশ্য ঠিক কি ছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ