নবীন নিউজ, ডেস্ক ১৭ মে ২০২৪ ০৪:৫৭ পি.এম
গ্রামের এক সাধারণ মেয়ে বিমানের পাইলট হতে চায় । তার সেই স্বপ্নপূরণের গল্প ঘিরে তৈরি হয়েছে ‘সুস্বাগতম’। বানিয়েছেন শফিকুল আলম। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। ২৪ মে সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বনবিথী মুভিজ। ১৫ মে পোস্টার ও টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার প্রচার। কিন্তু সিনেমার প্রচারে নায়ক নিরব ও নায়িকা স্পর্শিয়া সহযোগিতা করছেন না বলে অভিযোগ এনেছেন পরিচালক শফিকুল আলম। তিনি জানিয়েছেন, সিনেমা মুক্তির কথা জানানোর পরও নায়ক-নায়িকার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
শফিকুল আলম বলেন, ‘সিনেমা মুক্তির খবরটি নিরবকে চার-পাঁচ দিন আগেই জানানো হয়েছে। বিস্তারিত জানিয়ে তাঁকে একটি ভিডিও বার্তা দিতে বলেছি। কিন্তু তিনি আমার কল ধরছেন না। কোনো সাড়াও দিচ্ছেন না। পোস্টার, টিজার রিলিজ দেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছুই শেয়ার করেননি তিনি। উল্টো তিনি নাকি মালদ্বীপ চলে গেছেন। আর স্পর্শিয়া আমার ফোন রিসিভ করছেন না। মেসেজের উত্তর দিচ্ছেন না। তাঁকেও টিজার, পোস্টার পাঠানো হয়েছে।’
নায়ক-নায়িকার কেন এমন আচরণ—জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘সিনেমার শুটিংয়ের সময় তাঁরা হাসি খুশি ছিলেন। এমনকি তাঁদের পুরো পেমেন্টও করা হয়েছে। কিন্তু শুটিং শেষে তাঁদের মোড় ঘুরে গেছে। কেন এমন আচরণ করছেন, সেটাও আমাদের জানাননি। তাঁদের এই অসহযোগিতার কারণে আমার সিনেমার ক্ষতি হলে এর দায়ভার কে নেবে? এগুলো কি সিনেমার জন্য ভালো? নির্মাতা হিসেবে সিনেমাটি যেমন আমার, অভিনয়শিল্পী হিসেবে তাঁদেরও। কিন্তু দুই অভিনয়শিল্পীর আচরণে সেটা মনে হচ্ছে না। বিষয়টি নিয়ে আমি পরিচালক সমিতির সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করার পর করণীয় ঠিক করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে জানতে নিরব ও স্পর্শিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কল রিসিভ করেননি। এমনকি খুদে বার্তা পাঠালেও উত্তর দেননি। মাঝে একবার স্পর্শিয়ার ফোন অন্য কেউ রিসিভ করলে তাঁকে বিষয়টি জানিয়ে স্পর্শিয়ার সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, স্পর্শিয়া শুটিংয়ে আছেন, পরে কলব্যাক করবেন। কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্পর্শিয়া কলব্যাক করেননি।
সুস্বাগতম সিনেমায় মা ও মেয়ে—দুটি চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন। অন্যদিকে হাসান চরিত্রে অভিনয় করেছেন নিরব। যুবক ও বৃদ্ধ—দুই বয়সের চরিত্রেই দেখা যাবে তাঁকে।
সিনেমার গল্প নিয়ে নির্মাতা জানান, রহিমন নামের এক মেয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখে। একটি বিমানকে সে মেরামত করে। তবে কিছুক্ষণ ওড়ার পর সেটি পানিতে পড়ে যায়। হাসানের সঙ্গে বিয়ের পর সন্তান প্রসব করার সময় মারা যায় রহিমন। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী পাইলট বানানোর স্বপ্ন নিয়ে মেয়েকে বড় করে হাসান।
সুস্বাগতম সিনেমায় আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, মাহমুদুল হাসান মিঠু, আয়েশ, মারুফ আকিব, অলোকা সরকার প্রমুখ।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’