নবীন নিউজ, ডেস্ক ১২ মে ২০২৪ ০৪:২১ পি.এম
বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছেন। তাইতো তাকে বলা হয় গণমানুষের নায়ক। পর্দায় তার উপস্থিতি মানেই ছিল উন্মাদনা। সেসব কিছু আজ অতীত।
মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস চলচ্চিত্র অঙ্গনে না থাকলেও সামাজিক মাধ্যমেও মাঝে মাঝে দেখা যায় তাকে। আজ ১২ মে, মা দিবসে সোশ্যাল হ্যন্ডেলে সরব হলেন তিনি।
এদিন ফেসবুকে বাবা-মায়ের একটি ছবি প্রকাশ করেছেন সিয়াম। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা যাচ্ছে ছোট্ট সিয়ামকে। ছবিতে ইংরেজিতে একটি বাক্য লিখেছেন তিনি। যার বাংলা অর্থ, আমার বাবার অসম্ভব রকমের সৌভাগ্য ছিল। সে কারণেই সেদিন এই সুন্দরী মেয়েটিকে জয় করতে পেরেছিলেন।
এই পোস্টে সিয়াম বোঝাতে চেয়েছেন, মান্না খুব ভাগ্যবান বলেই স্ত্রী শেলী মান্নাকে পেয়েছিলেন। এরপর মা শেলী মান্নার উদ্দেশে সিয়ামের বার্তা, হ্যাপি মাদার’স ডে মা।
অবশ্য ছেলের পোস্টের উত্তরও দিয়েছেন মা শেলি। লিখেছেন, ‘প্রিয় সিয়াম বাবা, অনেক ভালবাসা এবং দোয়া। তুমি সবসময় আমার প্রার্থনায় আছো। পুরানো দিন ভালো ছিল।’
মান্না অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’। এছাড়া ‘ত্রাস’, ‘আম্মাজান’সহ ঢাকাই সিনেমার দর্শকদের অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এরমধ্যে আছে সিপাহী, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘কাশেম মালার প্রেম’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘রুটি’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’, ‘আব্বাজান’ ইত্যাদি।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’