নবীন নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০১:৩৩ পি.এম
সংগৃহীত ছবি
গত চার মাসে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারের উপদেষ্টাদের মধ্যে কথার সামঞ্জস্য নেই। এছাড়া, মামলাবাজি-চাঁদাবাজিও বন্ধ করতে না পারায় সরকারের সমালোচনা করেন তিনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পুরানো পল্টনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে কথা বলেন মান্না।
সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না।
অন্তর্বর্তীকালীন সরকার গত চার মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা তৈরির চেষ্টা করেনি বলে দাবি করেন মান্না। তিনি বলেন, জাতীয় ঐকমত্য একা একা হতে পারে না। হঠাৎ করে একদিন বসে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না। সংস্কার নিয়ে, দেশের সংকট নিয়ে সরকার অন্যদের সঙ্গে কথা বলছে না, সমাধানের চেষ্টাও করছে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মান্না বলেন, ‘সরকারের কথা শুনে মনে হয় তারা স্বপ্নের কথা বলছে; কিন্তু জনগণ এখন দুঃস্বপ্ন দেখছে। আমরা আইন-শৃঙ্খলার উন্নতি দেখছি না। মামলাবাজি-চাঁদাবাজি চলছে, বন্ধ করতে পারেনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। সরকারের সফলতার হার কম। আমরা হুঁশিয়ার করছি, এখনো সময় আছে, জনগণের স্বপ্ন ভঙ্গ করে সরকারকে ব্যর্থ করা যাবে না।’
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’