নবীন নিউজ ডেস্ক ০৯ মে ২০২৪ ০১:৩৩ পি.এম
সংগৃহীত ছবি
ঢাকার দোহারে চিরকুট লিখে মা ও মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সৌদি প্রবাসী সিরাজ শেখের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার(৮ মে) বিকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর এলাকা নিজে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা ওই গ্রামের সৌদি প্রবাসী সিরাজ শেখের স্ত্রী কাজল (২৯) ও তার দেড় বছরের মেয়ে তাবাসসুম।
নিহতের শাশুড়ি আসমা জানান, বুধবার বিকালে কাজলের ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করলেও তিনি সাড়া না দেওয়ায় প্রতিবেশিদের ডাকা হয়। পরে সকলের সহযোগিতায় দরজা ভেঙে ফ্যানের ঝুলন্ত কাজলের এবং খাট থেকে তার মেয়ের নিথর দেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আমাদের পারিবারিক কোন দ্বন্দ্ব ছিল না, তবে সকালে কাজলের মন খারাপ ছিল।
খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় দোহার থানা পুলিশ।
এসময় সেখান থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল, ‘সবার কাছে একটি অনুরোধ আমার লাশটি পোস্টমর্টেমে দিয়েন না আর আমার স্বামীরে দেখাইয়েন না। যদি দেখান তাহলে আমি মরেও শান্তি পাবো না। সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাপ করে দিবেন। মা আমার খাদিজাকে দেখে রেখ আর তোমার কাছে রেখ....। আমার বাবা বাড়িতে যেন আমার দাফন-কাফন করা হয়।’
তবে স্থানীয়দের ধারণা স্বামীর সাথে রাগ করে মেয়েকে মেরে নিজে আত্মহত্যা করেছেন কাজল। তবে তদন্ত করে এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানান তারা।
এ ব্যাপারে দোহার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে একটি চিরকুট পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা