শক্রবার ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

চাকরি ছেড়ে, ঘর-বাড়ি বেচে সন্তানদের নিয়ে বিশ্বভ্রমণে

নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫০ পি.এম

বিশ্বভ্রমণ সবার কাছেই স্বপ্নের। তবে সবার তো আর সেই সাধ্য নেই বিশ্বের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর। ভ্রমণপিপাসু মানুষরা ঘুরে বেড়াতে অনেক কিছুই করেন! কিন্তু কখনো কি শুনেছেন, বাড়ি-গাড়ি বিক্রি করে চাকরি ছেড়ে দিয়ে ভ্রমণের যেতে। হ্যা এমনটাই হয়েছে। 

সময় তখন ২০১৪, জেসিকা ও গ্যারেট জি নামের যুক্তরাষ্ট্রের এক দম্পতি সিদ্ধান্ত নিলেন তারা বিশ্ব ভ্রমণে বের হবেন। গ্যারেটের ছিল স্ক্যান নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার কোম্পানি। সেটি তিনি ৫ কোটি ৪০ লাখ ডলারে বিক্রি করে দেন মেসেজিং অ্যাপ কোম্পানি স্ন্যাপচ্যাটের কাছে, ছেড়ে দেন চাকরিও।

ঘর-বাড়ি, আসবাবপত্রসহ নিজেদের যাবতীয় সামগ্রী বিক্রি করে পাওয়া যায় আরও ৪৫ হাজার ডলার। এরপর ২০১৫ সালে স্ত্রী জেসিকা, দুই সন্তান ডরোথি ও ম্যানিলাকে নিয়ে শুরু করেন বিশ্ব ভ্রমণের যাত্রা।

প্রথমে পরিকল্পনা ছিল বছরে কয়েক মাস ভ্রমণ করবেন। শুরুতে থাইল্যান্ড, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ফিজি ও টোঙ্গা ভ্রমণ করে তবেই দেশে ফেরার কথা ছিল। তবে সেবার ভ্রমণ কিছুটা সংক্ষিপ্ত হয়।

দেশে ফিরে দীর্ঘ ভ্রমণের সিদ্ধান্ত নেন গ্যারেট-জেসিকা দম্পতি। পরের তিন বছর টানা কাটান প্রকৃতির মাঝে, বিভিন্ন দেশের নানান শহরে। ২০১৮ সালে ভ্রমণে যুক্ত হয় পরিবারের নতুন অতিথি, শিশু ক্যালিহান।

জেসিকার পুরো গর্ভাবস্থা কেটেছে ভ্রমণে। তবে ক্যালিহারের জন্মের পর কিছু সময় বিরতি নেন তারা। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেসিকা বলেন, তিনি প্রথম সন্তান ধারণ করেন ৩০ এরও বেশি বয়সে। সে সময় তার পিঠে ও শরীরে ভীষণ ব্যথা করত।

তবে তৃতীয় সন্তান ক্যালিহানকে গর্ভে নিয়ে পুরো নয় মাসই ছিলেন ভ্রমণে। আশ্চর্যজনকভাবে পুরো সময় শরীর একটুও খারাপ লাগেনি বা অসুস্থ বোধ করেননি জেসিকা। গর্ভাবস্থায় ভ্রমণের পুরোটা সময় ভীষণ উপভোগ করেছেন বলেও জানালেন তিনি।

‘দ্যা বাকেট লিস্ট ফ্যামিলি’ নামে পরিচিত পাঁচ সদদ্যের এই পরিবার জার্মানি, মরক্কো, জাপান, ব্রাজিল, গুয়াতেমালা, ডোমিনিকাসহ ৯০ টিরও বেশি দেশ ভ্রমণ করেছে। গ্যারেটের কাছে স্বল্পকালীন ভ্রমণ থেকে দীর্ঘকালীন ভ্রমণই বেশি ভালো লাগে।

সিএনএনকে তিনি বলেন, ভ্রমণের পর সপ্তাহখানেক বিরতি নিলে বরং আরও ক্লান্ত লাগে তার। দীর্ঘ ভ্রমণে তাদের তিন সন্তানও যেন আনন্দ পায় সেই বিষয়টিও খেয়ালে রাখেন এই ভ্রমণপ্রিয় দম্পতি। গ্যারেট জানান, ভ্রমণের আগে শিশুরাও তাদের ব্যাকপ্যাক গোছাতে সাহায্য করে।  

‘দ্য বাকেট লিস্ট ফ্যামিলি’ নামে তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে ফলোয়ার সংখ্যা ১৫ লাখ। একই নামে ইন্সটাগ্রামেও আছেন তারা। সেখানে ফলোয়ার ২৯ লাখেরও বেশি। কীভাবে কম খরচে ভ্রমণ করা যায় এসব বিষয়ে জানানো ছাড়াও তারা ভ্রমণের খুঁটিনাটি অনেক তথ্যই তারা শেয়ার করেন সেখানে।    

ন্যাশনাল জিওগ্রাফির সাথে অংশীদারিত্বে ‘দ্য বাকেট লিস্ট ফ্যামিলি ট্রাভেল’ নামে একটি ভ্রমণ গাইডবুকও প্রকাশ করেছেন এই দম্পতি। টানা তিন বছর ভ্রমণ শেষে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে একটি বাংলো কেনেন গ্যারেট ও জেসিকা। পুরো পরিবার নিয়ে ফেরেন যুক্তরাষ্ট্রে। তবে এরপরও থেমে নেই পরিবারটির ভ্রমণ।

একটানা দীর্ঘ সময় ভ্রমণের বেশ মজার প্রভাব পড়েছে গ্যারেট-জেসিকার সন্তানদের ওপর। দ্বিতীয় সন্তান ম্যানিলার বয়স যখন ১১ মাস তখন তারা প্রথম ভ্রমণ শুরু করেন। এ কারণে ম্যানিলা প্রতি রাতে কিংবা কয়েক দিন পরপরই আলাদা বিছানায় ঘুমাতে অভ্যস্ত হয়ে যায়। এই অভ্যাসের কারণে বাড়ি ফিরেও প্রতিরাতে আলাদা বিছানায় ঘুমাতে হতো ম্যানিলাকে।

সন্তানদের একই পরিবেশ, আত্মীয় পরিজনদের সঙ্গে খাপ খাওয়াতে আবারও বাড়ি কিনে বসবাস শুরু করে পরিবারটি। সন্তানদের ভর্তি করা হয় স্কুলে। তবে ভ্রমণ থেমে নেই এই পরিবারের।   সন্তানদের স্কুলের সময়সূচী দেখেই ভ্রমণের সময় ঠিক করার যথাসাধ্য চেষ্টা করেন গ্যারেট। সম্প্রতি সন্তানদের গ্রীষ্মকালীন ছুটির পুরো সময়টিই তারা আফ্রিকায় কাটিয়েছেন।

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ