নবীন নিউজ, ডেস্ক ০৭ মে ২০২৪ ১১:৫৪ এ.এম
গেলো সপ্তাহে দিয়া মির্জার বাড়িতে এক আড্ডায় হাজির হয়েছিলেন রিচা। যেখানে আরও ছিলেন শাবানা আজমি, ঊর্মিলা মাতণ্ডকর, কঙ্কনা সেন শর্মা, দিব্যা দত্তর মতো অভিনেত্রীরা। সেই আড্ডায় রিচার দিকে ইশারা করে সবাই একটি ছবি তুলেছেন। ওই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে দিয়া মির্জা লিখেছিলেন, ‘আমি তোমার বিজয় দেখতে চাই’।
পর্দার অভিনয়ে যেমন তাক লাগিয়ে দেন, তেমনি বাস্তব জীবনেও সোজা-সাপ্টা কথা বলতে ছাড় দেন না। এমনকি উচিত ক্ষেত্রে নারীদের বিপক্ষেও ক্ষোভ ঝাড়েন তিনি। এবার তিনি কথা বলেছেন নারী প্রযোজকদের নিয়ে।
এক তিক্ত অভিজ্ঞতার শিকার এই অভিনেত্রীর মতে, সব নারী সাধু না। নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে রিচা বলেন, আমি বিশ্বাস করি না, সমস্ত নারী সাধু। নারী প্রযোজকের সঙ্গে কাজ করতে গিয়ে আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে, তার দেওয়া চেক বাউন্স করেছে। অথচ তারা টুইটারে নারীবাদের ভান করে। আমি বিষাক্ত সহ-অভিনেত্রী পেয়েছি, যারা সবসময় আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেন। শুটিংয়ের সময়ে তারা সঠিক ‘কিউ’ পর্যন্ত দিতেন না।
‘সিস্টারহুডের অস্তিত্ব অবশ্যই রয়েছে। এটি তখনই বাস্তবে পাবেন যখন আপনি এটি তৈরি করবেন, লালন করবেন। কিন্তু এটি বুঝতে এবং তৈরি করতে একের অধিক মানুষ প্রয়োজন।’ বলেন রিচা চাড্ডা।
নারীবাদীদের সমালোচনা করে রিচা চাড্ডা বলেন, ‘তারাই একমাত্র নারীবাদী কারণ তারা দেখতে নারীর মতো হলেও- আমি কি এটাকে স্বাভাবিকভাবে ধরে নিতে পারি? না। আমি অনেক নারীকে জানি, যারা প্রচণ্ড পুরুষতান্ত্রিক, অনেক পুরুষ রয়েছেন যারা ভীষণ নারীবাদী।’
বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত সেট, নজরকাড়া লুক। ‘বাজিরাও মাস্তানি’, ‘দেবদাস’সহ একাধিক সিনেমায় তার প্রমাণ দিয়েছেন। ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজটিও তিনি নির্মাণ করেছেন। গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তারকাবহুল এই সিরিজ। মুক্তির পর থেকে সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’