নবীন নিউজ, ডেস্ক রিপোর্ট ০২ মে ২০২৪ ০৩:২১ পি.এম
মানুষের অনেক অপরাধের মধ্যে দুর্নীতি অন্যতম। সমাজ উন্নয়নে, ন্যায্যতা ও সুশাসন প্রতিষ্ঠায় এটি অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির অনেক কারণের মধ্যে নৈতিক মূল্যবোধের অভাবকে অনেকে দায়ী করে থাকেন। সেজন্য মানুষের দুর্নীতিপরায়ণ প্রবণতার পেছনে নীতিশিক্ষার অভাবের যাচাই করা প্রয়োজন।
আমাদের দেশে অর্থনৈতিক, রাজনৈতিক-সামাজিক সর্বক্ষেত্রেই দুর্নীতি অন্যতম সমস্যা এবং সুশাসনের জন্য প্রধান অন্তরায়। ক্ষমতাবান মানুষেরা বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং সাধারণ দরিদ্র মানুষ ভুক্তভোগী হচ্ছে। দুর্নীতির মাত্রা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও আমাদের মত উন্নয়নশীল দেশে দুর্নীতি যে একটি ভয়াবহ সমস্যা সে বিষয়ে সবাইই একমত। দুর্নীতির মত এমন অপরাধের কারণ অনুসন্ধানের জন্য মানব প্রকৃতির বিশ্লেষণ অতিব জরুরী। এই অপরাধমূলক প্রবণতার পশ্চাতে ব্যক্তির মনস্তাত্তি¡ক, অর্থনৈতিক, সামাজিক প্রভৃতি কারণ থাকতে পারে যা অনুসন্ধান করা প্রয়োজন। এজন্য একজন ব্যক্তির মনস্তাত্তি¡ক গঠন কাঠামো নির্মাণে নৈতিকশিক্ষার গুরুত্বও যাচাই করা উচিত।
প্রচলিত শিক্ষাক্রম কি আজকের বাংলাদেশের জন্য পর্যাপ্ত ? ব্যক্তির চরিত্রবান হবার ক্ষেত্রে স্কুল পর্যায়ে নৈতিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। এটা সর্বজনবিদিত যে, শৈশব ও কৈশোরে একজন ব্যক্তির মন থাকে কাদামাটির মত। মনন ও চরিত্র গঠনের জন্য এটি উপযুক্ত সময়। তাই শিক্ষার্থীকে এই সময় নৈতিকতা সম্পর্কে সঠিক ও পর্যাপ্ত শিক্ষা দিতে পারলে তার মানসিক গঠন কাঠামোর উপর ইতিবাচক প্রভাব পড়ে।
তবে সবার নিকট গ্রহণযোগ্য সেরকম কোনো পদ্ধতি পাওয়া যায় না। তবে বিভিন্ন উপায়ে ব্যক্তির নৈতিক শিক্ষা লাভ হয়ে থাকে। যেমন: একজন শিশুকে নৈতিক মূল্যবোধ শেখানোর ক্ষেত্রে শিক্ষক ও পিতামাতা মূল ভূমিকা পালন করে থাকে । একজন শিশু অসদাচরণ করলে সাধারণত প্রথমেই তার পিতামাতা ও শিক্ষককে দায়ী করা হয়। শিশুরা সাধারণত নিজ নিজ স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা কথা বলে। শিক্ষকদের উচিত তাদের সঠিক নির্দেশনা ও উপদেশ দেয়া। শিক্ষকরা শিশুদের সবচেয়ে বড় উৎসাহদাতা। শিক্ষার্থীরা সবসময়ই শিক্ষকদের আদর্শ হিসেবে মনে করে। তাই শিক্ষকদের উচিত নিজেদের নীতিবোধসম্পন্ন মানুষ হিসেব গড়ে তোলা যাতে শিক্ষার্থীদের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। এছাড়াও নৈতিক গল্প পড়ার মাধ্যমেও শিক্ষার্থীদের মধ্যে নীতিবোধ গড়ে উঠে থাকে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি