নবীন নিউজ ডেস্ক ৩০ এপ্রিল ২০২৪ ০১:৪৩ পি.এম
সংগৃহীত ছবি
এপ্রিল শুরু থেকেই বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে কয়েক বার জারি হয়েছে হিট অ্যালার্ট। তবে আবহাওয়ার পরিস্থিতি ভালো হওয়ার আপাতত কোন সম্ভবনা নেই। বর্তমানে এ অবস্থা যে শুধু বাংলাদেশে চলছে তা নয়, এশিয়ার অনেক দেশেই চলছে তীব্র তাপপ্রবাহ।
বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভারত, ফিলিপিন্স, ভিয়েতনাম, কম্বোডিয়া ও থাইল্যান্ডের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। মিয়ানমারে গত রবিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহে এসব দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশে দেশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। চাপ বাড়ছে বিদ্যুৎ উৎপাদনের ওপর। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় চলতি সপ্তাহেই তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯১৫ সালের পর রেকর্ড। এ অবস্থায় দেশটিতে দুদিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
কম্বোডিয়ার সামনের দিনগুলোতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয় গরমে স্বাস্থ্যের প্রতি নজর দেয়ার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ভিয়েতনামে তীব্র দাবদাহের পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলেও জানানো হয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দেশ ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র দাবদাহ চলছে। অনেক জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। প্রতিবেশি মিয়ানমারে রোববার তাপমাত্রা ওঠে ৪৮.২ ডিগ্রি সেলিয়াস, যা দেশটির ৫৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
এছাড়া থাইল্যান্ডের ব্যাংকক, মধ্য ও উত্তরাঞ্চলে তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। দেশটির আবহাওয়া বিভাগ নাগরিকদের বাইরে যাওয়ার ক্ষেত্রে জারি করেছে সতর্কতা।
বাংলাদেশসহ এই অঞ্চলের তাপমাত্রার জন্য জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবকে দায়ী করা হচ্ছে। বৈজ্ঞানিক গবেষণা বলছে, দাবদাহ দীর্ঘস্থায়ী, তীব্র ও বারবার হতে পারে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ