নবীন নিউজ, ডেস্ক ২৯ এপ্রিল ২০২৪ ১২:৫৫ পি.এম
মুখের লাবন্য ধরে রাখতে কে না চায়। অনেক নারীর নিজেকে আকর্ষণীয় করতে নানা ধরনের ফেসিয়াল বা রূপচর্চা করে থাকেন। তবে এই ফেসিয়াল যদি কোন মারাত্মক রোগের কারণ হয় তাহলে? সম্প্রতি ফেসিয়াল করাতে গিয়ে এইচআইভি ভাইরাসে আক্রান্ত! নেটিজেনদের প্রশ্ন, যৌনবাহিত রোগ কীভাবে রূপচর্চা করতে গিয়ে ছড়ায়? তিন নারী একই স্পাতে ‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’ করিয়ে হয়েছেন এইডস আক্রান্ত। আসুন জেনে যাওয়া যাক ঘটনা আদ্যোপান্ত।
বিশেষ কসমেটিক চিকিৎসরা ‘ভ্যাম্পায়ার ফেসিয়াল’-এর ইঞ্জেকশন নিয়ে যুক্তরাষ্ট্র্রে কমপক্ষে তিনজন মহিলা এইডসে আক্রান্ত হয়েছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর সবচেয়ে জনবহুল শহর আলবুকার্কে ঘটেছে এই ঘটনা। মার্কিন সরকারের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রথমবার কসমেটিক ইনঞ্জেকশনের মাধ্যমে এইডস সংক্রমণের তথ্য মিলল।’
জানা গেছে, স্পাটির কোন লাইসেন্স ছিল না। ২০১৮ সালে নিউ মেক্সিকোর এই স্পা সেন্টার বন্ধ করে দেয় প্রশাসন । বর্তমানে জেলে রয়েছেন মালিক। এরপর যখন ওই স্পা-এর এক নারী গ্রাহকের এইডস সংক্রমণ ধরা পড়ে তখন প্রশাসন নড়েচড়ে বসে। মুখে রক্ত মেখে ভ্যাম্পায়ার ফেসিয়াল করিয়েছিলেন তিনি। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তে।
জানা যায়, যে সরঞ্জাম একবারই ব্যবহার করার কথা ছিল সেই সরঞ্জাম একাধিকবার ব্যবহার করা হয়েছিল ওই স্পাটিতে। বাদ পড়েনি লেবেলবিহীন রক্তের বোতলও। সিডিসির তথ্য অনুসারে, যে তিন জন নারী এইডসে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে কেউ কখনও অনিরাপদ যৌন সম্পর্কে ছিলেন না। কখনো কোনও এইডস রোগীর রক্তও গ্রহণ করেননি তাঁরা। সিডিসির নিজস্ব অনুসন্ধানে জানা গিয়েছে, আলবুকার্কের যেসব স্পা ক্লিনিকে পিআরপি বা ভ্যাম্পায়ার ফেসিয়ালের ইঞ্জেকশন নিয়েছিলেন তাঁরা, সেখানকার ইঞ্জেকশনের সূঁচগুলো সঠিক ভাবে জীবাণুমুক্ত করা হয়নি। আর তার ফলেই সংক্রমণ ছড়ায়।
আক্রান্ত ৩ নারীর মধ্যে মধ্যে দু’জনের দেহে ২০১৮ সালে এইডস শনাক্ত হয়েছিল। সেই সময় এই যে দুই স্পা ক্লিনিকে তাঁরা ইঞ্জেকশন নিয়েছিলেন, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি ফের আরও একজন ভ্যাম্পায়ার ফেসিয়াল করিয়ে এইডসে আক্রান্ত হওয়ায় ফের সেই অনুসন্ধান কার্যক্রম চালু হয়েছে ।
ভ্যাম্পায়ার ফেসিয়ালের সাহায্যে ত্বকের বলিরেখা, ওপেন র্পোস, ব্রণ কিংবা মেছতার দাগ সবই দূর করা যায় । তবে এই ফেসিয়াল করাতে গেলে প্রথমে গ্রহীতার শরীর থেকে সংগ্রহ করতে হয় বেশ খানিকটা রক্ত। তার পর সেখান থেকে প্লাজমা আলাদা করা হয়। এরপর ত্বকের উপরের স্তরে সেই তরল প্রবেশ করানো হয় ইঞ্জেকশনের মাধ্যমে। এতে তাড়াতাড়ি তৈরি হয় নতুন কোষ। পুরনো ক্ষত সারাতে বেড়ে যায় ত্বকের নিজস্ব প্রোটিন অর্থাৎ কোলাজেন উৎপাদনও।
কিন্তু এই ফেসিয়ালে ইঞ্জেকশনের ব্যবহার করা হয়। তাই পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক হওয়া জরুরি। নয়তো ঝুঁকি থেকেই যায় এইডস এর মতো রোগে আক্রান্ত হওয়ার।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ