সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

মেয়াদ নেই ১৯ হাজার মিনিবাসের, ঝুঁকি নিয়ে চলাচল

নবীন নিউজ ডেস্ক ২৯ এপ্রিল ২০২৪ ১২:৫০ পি.এম

ফাইল ছবি। ফাইল ছবি।

দেশের মানুষের দৈনন্দিন যাতায়াতে বহুল ব্যবহৃত যানবাহনের মধ্যে মিনিবাস একটি। স্বল্প দূরত্বের গন্তব্যে বহুল ব্যবহৃত নিবন্ধিত সর্বোচ্চ ৩১ আসনের এ মিনিবাস রয়েছে ২৮ হাজার ৩২২টি। কিন্তু এর মধ্যে ১৯ হাজার ৬৪৬টির বয়স ২০ বছর বা তার চেয়ে বেশি, যা মোট নিবন্ধিত মিনিবাসের ৭০ দশমিক ৪২ শতাংশ। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মানদণ্ড অনুযায়ী, এসব মিনিবাসের ‘‌ইকোনমিক লাইফ’ বা অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ। এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

মেয়াদোত্তীর্ণ মিনিবাসের একটা বড় অংশ চলাচল করে ঢাকা মহানগরে। ঢাকা মহানগরের জন্য এখন পর্যন্ত ১০ হাজার ১৫৮টি মিনিবাসের নিবন্ধন দিয়েছে বিআরটিএ। এর মধ্যে ইকোনমিক লাইফ অতিক্রম করেছে ৬ হাজার ৪৭৮টি। পুরনো হয়ে যাওয়া এসব লক্কড়ঝক্কড় বাসে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে রাজধানীবাসী।

শুধু মিনিবাস নয়, বাস (৩২ বা তার চেয়ে বেশি আসন), ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের মতো বাণিজ্যিক পরিবহনেরও ইকোনমিক লাইফ নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ। বাস-মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর। ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের ২৫ বছর। 

বিআরটিএ বলছে, সারাদেশে নিবন্ধিত বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকার রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৬১২টি। এর মধ্যে ইকোনমিক লাইফ অতিক্রম করেছে ৭৩ হাজার ৫৭টি। এ হিসাবে দেশের নিবন্ধিত বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের ২৫ দশমিক ২২ শতাংশই মেয়াদোত্তীর্ণ।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ফিটনেস না থাকা পরিবহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে বিকল হয়ে তৈরি করে যানজট-বিশৃঙ্খলা। এসব যানবাহনের কারণে পরিবেশ দূষণও বেশি ঘটে। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান মনে করেন, ইকোনমিক লাইফ যেকোনো গাড়ির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনো গাড়ির ইকোনমিক লাইফ শেষ হয়ে গেলে ভারি মেরামতের প্রয়োজন পড়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে মালিকরা তা করেন না। ফলে এসব গাড়ি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এগুলো পরিবেশের ওপর মারাত্মক হুমকি তৈরি করছে; দুর্ঘটনা বাড়াচ্ছে; সড়কে বিকল হয়ে যানজট ও বিশৃঙ্খলা বাড়াচ্ছে।

তিনি আরো বলেন, ‌বিভিন্ন সময় পাইকারিভাবে ফিটনেস হালনাগাদ প্রক্রিয়ায় যেভাবে ছাড় দেয়া হয়েছে, সেটারই ফল এটা। ২০১০ সালের দিকে বিআরটিএ ফিটনেসবিহীন যানবাহনগুলোর নিবন্ধন বাতিলের উদ্যোগ নিয়েছিল। পরে সে অবস্থান থেকে সরে এসে সংস্থাটি জরিমানাসহ ফিটনেস হালনাগাদের সুযোগ করে দেয়। পরবর্তী সময়ে আবার জরিমানা ছাড়াও একই সুযোগ দেয়, যা এখনো চলছে। কোনো এক অদৃশ্য কারণে বিআরটিএ বারবার যানবাহনের, বিশেষ করে বাণিজ্যিক যানবাহনের ফিটনেসে ছাড় দিয়ে যাচ্ছে এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচলের সুযোগ করে দিচ্ছে। আমি মনে করি, ইকোনমিক লাইফ শেষ হওয়ার পর মোটরযান স্ক্র্যাপ করার বিকল্প নেই। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিআরটিএকে এক্ষেত্রে কঠোর অবস্থান নিতে হবে।

২০২৩ সালের মে মাসে এক প্রজ্ঞাপনে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের ইকোনমিক লাইফ নির্ধারণ করে দেয় বিআরটিএ। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকরের কথা প্রজ্ঞাপনে উল্লেখ থাকলেও সেটি বাস্তবায়ন করতে পারেনি সংস্থাটি। উল্টো একই বছরের আগস্টে প্রজ্ঞাপনটি প্রত্যাহার করে নেয়া হয়। অভিযোগ রয়েছে, পরিবহন মালিকদের চাপে বিআরটিএ পিছু হটে।

এমন অভিযোগ অস্বীকার করে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ইকোনমিক লাইফ অতিক্রম করা ৭৩ হাজার বাস-ট্রাকের একটি তালিকা আমরা এরই মধ্যে তৈরি করেছি। এ তালিকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পুলিশ, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের দিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে যত গাড়ি নিবন্ধন হয়েছে, তার হিসাব বিআরটিএর কাছে আছে। কিন্তু এ সময়ে কত গাড়ি অফরোড হয়ে গেছে, তার হিসাব নেই। আমরা একটি উদ্যোগ নিয়েছি, যেন সড়কে চলাচল করা মেয়াদোত্তীর্ণ প্রকৃত গাড়ির সংখ্যা নির্ধারণ করা যায়। এটা করতে পারলে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া সহজ হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন