নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৯:৩৪ এ.এম
যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নতুন প্রতিকৃতি প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের একদিন পর এই প্রতিকৃতি ধারণ করা হয়। সাদাকালো এই ছবিতে তাকে কালো বিজনেস স্যুট এবং সাদা শার্টে দেখা যায়। তিনি একটি টেবিলে হাত রেখে দাঁড়িয়ে আছেন, যেখানে তার পেছনে ওয়াশিংটন মনুমেন্টের দৃশ্য প্রতিফলিত হয়েছে।
ছবিটি তোলেন বেলজিয়ামের ফটোগ্রাফার রেজিন মাহাক্স। তিনি প্রায় ২০ বছর ধরে ট্রাম্প পরিবারের ছবি তুলছেন। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মেলানিয়ার আনুষ্ঠানিক প্রতিকৃতিও তার তোলা। এবারও মেলানিয়ার ছবি তোলার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানিয়েছেন তিনি।
প্রথম মেয়াদে তোলা মেলানিয়ার প্রতিকৃতির তুলনায় এবারের ছবিতে অনেক ভিন্নতা দেখা গেছে। পোশাকের রঙ, শারীরিক ভঙ্গি এবং ছবির সামগ্রিক উপস্থাপনা পুরোপুরি নতুন মাত্রা যোগ করেছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা প্রথম ছবিটি হোয়াইট হাউসের সমর্থকদের কাছে পরিচিত ছিল। তবে এবারের ছবি মেলানিয়ার দৃঢ় আত্মবিশ্বাস এবং দ্বিতীয় মেয়াদে ফার্স্ট লেডি হিসেবে তার ভূমিকার প্রতি প্রস্তুতির বার্তা দেয়।
টেবিলের ওপর রাখা তার হাত ইঙ্গিত করে, তিনি ফার্স্ট লেডি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রস্তুত। তার বিজনেস স্যুট এবং অবস্থান সাধারণ নাগরিকদের চোখে প্রেসিডেন্সি আরও সহজতর এবং মানবিক রূপ দেওয়ার ইঙ্গিত বহন করে। এই লুক করপোরেট শক্তি এবং শালীনতার মধ্যে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়। এটি শপথ গ্রহণের দিন পরা সামরিক ধাঁচের পোশাকের তুলনায় ভিন্ন।
ধারণা করা হচ্ছে, দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব পালনের জন্য মেলানিয়া ট্রাম্প আগের চেয়ে আরও বেশি প্রস্তুতি নিয়েছেন। সমালোচকদের মতে, তার পোশাক, ভঙ্গিমা এবং প্রতিকৃতিতে থাকা ছোটখাটো উপাদানগুলো গভীর অর্থ বহন করে। একজন সাবেক ফ্যাশন মডেল হিসেবে মেলানিয়া সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন, আর তার নতুন ছবিটি সমালোচকদের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করেছে।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ