সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় ও বিভিন্ন দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো তরুণ ফারাজ করিম চৌধুরী। বেশ কয়েক দিন ধরে তার বিয়ে নিয়ে চলছে ব্যাপক চর্চা। প্রকাশ্যে এসেছে চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ও মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর বিয়ের খবরটি।
অবশেষে সব চর্চার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান মসজিদে আকদ সম্পন্ন হতে চলেছে। তার বিয়ের খবরের পর থেকেই মানুষের জানার কৌতূহল কাকে বিয়ে করছেন ফারাজ করিম চৌধুরী? কি পরিচয় তার হবু স্ত্রীর?
জানা গেছে, রংপুরের একটি সাধারণ শিক্ষিত পরিবারের তরুণীকেই গুলশানের একটি মসজিদে ইসলামিক নিয়ম অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ে করতে যাচ্ছেন ফারাজ।
তার হবু স্ত্রীর নাম আফিফা আলম । ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে অধ্যয়ন শেষে বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন।
ছোটবেলা থেকে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এই তরুণকে ঘিরে দেশবাসীর কৌতুহলের শেষ নেই। একবার বিয়ে নিয়ে ফারাজ করিম চৌধুরী সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সাদামাটাভাবে মসজিদে শরীয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন।বরাবরের মতোই তার কথা ও কাজে মিল পাওয়া যায়।
জানা গেছে, বিয়েতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে উপলক্ষে সর্বসাধারণের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ফারাজ করিম চৌধুরী চট্টগ্রাম-৬ আসনের ৫ বারের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ছেলে। তার দাদা ছিলেন সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা (লিডার অফ দা অপজিশন) ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. ফজলুল কবির চৌধুরী। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে দেশেজুড়ে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন