শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান

নবীন নিউজ, ডেস্ক ০৮ এপ্রিল ২০২৪ ০৪:১০ পি.এম

ফাইল ছবি

সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইরান; যা এক সপ্তাহের মধ্যে সংঘটিত হতে পারে। 

ইসরায়েলে এই পাল্টা হামলার সময় ওই এলাকায় মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্যই সতর্ক অবস্থানে রয়েছে দেশটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান “উল্লেখযোগ্য” জবাব দিতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যস্থলগুলোও হামলার শিকার হতে পারে। যুক্তরাষ্ট্র উচ্চ সতর্কাবস্থায় আছে। পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতিও নিচ্ছে তারা।

সোমবার (৭ এপ্রিল) দামেস্কের ইরানি দূতাবাস কম্পাউন্ডে চালানো এক বিমান হামলায় দুই ইরানি জেনারেলসহ অন্তত সাতজন নিহত হন। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর “উপযুক্ত জবাব” দেওয়ার প্রত্যয় জানায় ইরান। 

হামলায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) সামগ্রিক কমান্ডার জেনারেল হোসেইন সালামি সতর্ক করে বলেন, “ইরানের সামরিক অফিসারদের হত্যা করার যে পরিণাম হবে তা থেকে ইসরায়েল রেহাই পাবে না।”

এদিকে, ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে মার্কিনিরা বলছে, ইরানি কনসুলেটে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগাম কোনো তথ্য ছিল না।

শুক্রবার ইরানের প্রেসিডেন্টের উপদেষ্টা মোহাম্মদ জামশিদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন প্রশাসনের কাছে পাঠানো ইরানের একটি বার্তার উল্লেখ করেন। যেখানে বলা হয়, “যুক্তরাষ্ট্রের জন্য নেতানিয়াহুর পাতা ফাঁদে পা দেবেন না। আঘাত পেতে না চাইলে এর থেকে দূরে থাকুন।”

অন্যদিকে, ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার হুমকির মুখে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ইউনিটগুলোর সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোতে সেনা সংখ্যা বৃদ্ধি করে হামলা মোকাবিলার প্রস্তুতি নিয়েছে দেশটি।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ