নবীন নিউজ, ডেস্ক ০৬ এপ্রিল ২০২৪ ১১:৫২ এ.এম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দৈনিক ১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। উপজেলায় বিদ্যুতের চাহিদা পূরণ না হওয়ায় কয়েক বছর ধরেই এর ধকল সইতে হচ্ছে গ্রাহকদের।
এদিকে, লোডশেডিংয়ের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চুনারুঘাট নামে একটি পেজে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের দৃষ্টি আকর্ষণ করে নানা পোস্ট দেয়া হয়। আমেরিকা থেকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এমন হুঁশিয়ারি দেন সুমন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লোডশেডিংয়ের বিষয়টি নজরে আনার চেষ্টা করেন স্থানীয় জনসাধারণ।
পরে এ বিষয় নিয়ে ব্যারিস্টার সুমন বলেন, হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ যাচ্ছে। আর আমরা হবিগঞ্জের মানুষ বিদ্যুৎ পাচ্ছি না। তিনিসহ হবিগঞ্জের তিন সংসদ সদস্যকে নিয়ে মহাসমাবেশের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন ব্যারিস্টার সুমন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৬ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। এ অবস্থায় উপজেলায় দৈনিক ১৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকলেও তা আসার-যাওয়ার মধ্যেই থাকছে।
এতে প্রচণ্ড দাবদাহে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি দুর্ভোগ হাসপাতাল ও স্কুলগুলোতে।
পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট কার্যালয় সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার দেওরগাছ ও রাজার বাজার সাবস্টেশনের মাধ্যমে উপজেলার প্রায় ৮০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও কৃষি গ্রাহকের জন্য দৈনিক বিদ্যুৎ প্রয়োজন ১৫ থেকে ১৬ মেগাওয়াট। অথচ দুটি সাবস্টেশন দৈনিক পাচ্ছে মাত্র ৭ থেকে ৮ মেগাওয়াট।
এ অবস্থায় বিদ্যুৎ বিভাগ পড়েছে চরম সংকটে। তারা আবাসিকে বিদ্যুৎ দেবে নাকি উপজেলার চা শিল্প টিকিয়ে রাখতে শিল্পখাতে বিদ্যুৎ দেবে।
এ ছাড়া বাণিজ্যিক ও কৃষি বিভাগ তো রয়েছেই। তাই বাধ্য হয়েই তারা ৬টি ফিডার কাটছাট করে বিদ্যুৎ চালু রাখছে উপজেলায়। এতে চা বাগান দৈনিক ৬ থেকে ১০ ঘণ্টা, উপজেলা সদর দৈনিক ১২ থেকে ১৮ ঘণ্টা এবং গ্রামগুলোতে দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে উপজেলায় গ্রামাঞ্চলে ১৮ ঘণ্টা এবং শহরে ৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।
চুনারুঘাট সদর ইউনিয়নের বাসিন্দা মানিক মিয়া বলেন, লোডশেডিংয়ের কারণে শিশুসন্তানকে নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র গরমে চার্জের ফ্যান কিনেও শান্তি পাচ্ছি না।
চুনারুঘাটের ব্যবসায়ী আবুল কালাম বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রয়েছে। অথচ চুনারুঘাটে লোডশেডিংয়ের মাত্রা ভয়ংকর। ফলে ব্যবসা-প্রতিষ্ঠানে জেনারেটরের ব্যবস্থা করতে হয়। এতে অতিরিক্ত ব্যয় গুণতে হচ্ছে।
চুনারুঘাট পল্লী বিদ্যুৎ বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়দুর রহমান জানান, ১৬ মেগাওয়াটের চাহিদার বিপরীতে মাত্র ৭ থেকে সাড়ে ৮ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাচ্ছি। তাই বাধ্য হয়েই আমাদের ৬ থেকে ১৮ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। আর বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে বার বার ফিডারগুলো কেটে কেটে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা