শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঈদযাত্রায় বাসে দ্বিগুণ ভাড়া

নবীন নিউজ ডেস্ক ০৬ এপ্রিল ২০২৪ ১১:৩৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

দরজায় কড়া নাড়ছেন পবিত্র ঈদুল ফিতর। আর সেই উপলক্ষ্যে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার আজ চর্তুথ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে যাত্রীদের ভিড় বেড়েছে। রেলপথে ঈদযাত্রা উৎসবমুখর হলেও বাড়তি ভাড়া আদায় আর যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কপথে।

যাত্রীরা বলছেন, কয়েকটি পরিবহনে ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এছাড়া অনেক বাসে অর্ধেক যাত্রায়ও সংশ্লিষ্ট রুটের শেষ গন্তব্যের টিকিটের মূল্য পরিশোধে বাধ্য করা হচ্ছে।

তবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস দিয়েছে বাস মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাসে নেয়া হচ্ছে বাড়তি ভাড়া। যাত্রীদের ভাষ্য, বিশৃঙ্খল পরিবেশে পরিবহন-সংশ্লিষ্টরা একপ্রকার জিম্মি করে ভাড়া বাড়িয়েছেন। দিন যত যাবে এমন বিশৃঙ্খলা বাড়তে থাকবে। সব মিলিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

গাবতলী বাস টার্মিনালে যাত্রী ইমতিয়াজ বলেন, ঈদ এলেই বাড়তি ভাড়ার বোঝা নিতে হয় যাত্রীদের। কয়েক সপ্তাহ আগেও গাইবান্ধার এসি বাস সার্ভিস ওরিন পরিবহনে যে টিকিট এক হাজার টাকা ছিল; সে টিকিট এখন দুই হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। অন্য পরিবহনেরও একই অবস্থা।

বাড়তি ভাড়া আদায় প্রসঙ্গে গাবতলী বাস টার্মিনালে ওরিন পরিবহনের এক টিকিট বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটা গাড়ি যখন ঢাকার বাইরে যায়, সেই গাড়ি তিনজন যাত্রী হলে ঢাকায় ফিরে। তখন আমাদের ব্যয় বেড়ে যায়। সেই ব্যয় পূরণ করতে কিছু সময় ভাড়া বেশি নেওয়া হয়। এর বেশি কিছু আর বলতে পারব না।

গাবতলী বাস কাউন্টারের অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে বুথ বসিয়েছে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বুথের ফিল্ড সুপারভাইজার বাবুল হোসেন বলেন, অন্য সময়ে বাস মালিকেরা ছাড় দিলেও ঈদের সময় দেয় না। কারণ ঈদে সবাই লাভের মুখ দেখতে চায়। মধ্যবর্তী যাত্রীদের ভাড়া বেশি নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, মধ্যবর্তী যাত্রীদের নেওয়ার বাধ্যবাধকতা নেই। বাসের রুট অনুযায়ী তাদেরকে সর্বশেষ দূরত্বের ভাড়ায় দিতে হবে।

সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মাহবুবুর রহমান দেশ বলেন, আমাদের সমিতি থেকে নির্দেশনা দেওয়া আছে বাস মালিকদের কেউ যেন নির্ধারিত ভাড়ার থেকে বেশি না নেয়। তাছাড়া সমিতি থেকে সব টার্মিনালে টিম পাঠানো হয়েছে। বেশি ভাড়ার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন