বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

এ টি এম শামসুজ্জামানকে স্মরণ করে কী লিখলেন চঞ্চল চৌধুরী?

নবীন নিউজ, ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:০২ পি.এম

মাত্র ৮০ বছর বয়সে ছোটপর্দা ও বড়পর্দার শক্তিমান অভিনেতা এ টি এম শামসুজ্জামান  ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়গুণে একাধিক প্রজন্মের কাছে একজন আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তাকে স্মরণ করে অনেক অভিনেতা-অভিনেত্রী স্মৃতি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার  এই একই দিনে মারা গেছেন আরেক কিংবদন্তি অভিনেতা গোলাম মোস্তফা। তাদের দুজনকেই স্মরণ করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সেই স্মৃতি স্মরণ করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের সবারই অসংখ্য ভালো লাগার এবং আনন্দের স্মৃতি রয়েছে এ টি এম ভাইয়ের সঙ্গে। “ভবের হাট” ধারাবাহিকের শুটিংয়ের তখন দৃশ্যধারণ চলছিল। দৃশ্যধারণের মধ্যে এ টি এম ভাই হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, “তোমার কপালে কী হয়েছে চঞ্চল?” বললাম, “কোনো একটা আঘাত পাওয়ার পর থেকে টিউমারের মতো শক্ত কী একটা যেন হয়েছে। অনেক দিন হয়ে গেল, কমছে না।” তাঁর অবস্থা দেখে সেই সময় শামসুজ্জামান তাঁর বন্ধুর ডা. সামন্ত লাল সেন কাছে চিঠি লিখে পাঠান। চঞ্চল চৌধুরী ডা. সেনের সাথে দেখা করেন। যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী। ডা.সেন তাকে দেখেই চিনে ফেললেন। তারপর এ টি এমের  লেখা চিঠিটা পড়ে হাসতে লাগলেন। চিঠির লেখাগুলো ছিল, ‘সেন, প্রীতস্তি কুশল রইল। চঞ্চলকে পাঠালাম। ও ইদানীং ওর অভিনয়ে আমাদের সবাইকে চঞ্চল করে তুলেছে। কপাল জোড় কদমে দৌড়চ্ছে। সেই কপালে কি যেন হয়েছে। দেখে যদি মনে করেন ফাটিয়ে দেবেন। একবার ফাটলে আর ধরে কে ওকে। ভালো আছেন। ভালো থাকবেন। বৌদিকে নমস্কার। বাকি পরিবারের সবাইকে ভালোবাসা। এ টি এম শমসুজ্জামান, ২৯ শে শ্রাবণ, ১৪১৩ বাংলা।’ তারপর সত্যিই আমার কপালটা ফাটিয়ে দিলেন ডা. সামন্ত লাল সেন।

তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আজ গুণী দুই অভিনয়শিল্পীদের প্রয়াণদিবস—গোলাম মুস্তাফা ও এ টি এম শামসুজ্জামান। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চঞ্চল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গভীর শ্রদ্ধা জানাই তাঁদের বিদেহী আত্মার প্রতি। গোলাম মুস্তাফা সাহেবের সঙ্গ লাভ বা তাঁর সঙ্গে অভিনয় করবার সৌভাগ্য আমার কখনো হয়নি। তবে ছোটবেলা থেকে তাঁর অভিনয় ও আবৃত্তির একনিষ্ঠ ভক্ত আমি।’  চঞ্চল চৌধুরী লিখেছেন, অন্যদিকে এ টি এম শামসুজ্জামানের সঙ্গে আমার অসংখ্য কাজ করার সুযোগ হয়েছে। সালাউদ্দিন লাভলু, বৃন্দাবন দাস, মাসুম রেজা, মোশারফ করিম, শাহনাজ খুশী, আখম হাসান, শামীম জামান এবং আমিসহ অনেকে একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। আমাদের সবারই অসংখ্য ভালো লাগার এবং আনন্দের স্মৃতি রয়েছে এ টি এম ভাইয়ের সঙ্গে।

তিনি আরও  লিখেছেন, ‘ভবের হাট’ নাটকের শুটিংয়ের সেটে, শটের মাঝখানে এ টি এম ভাই হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার কপালে কি হয়েছে চঞ্চল?’ আমি বললাম, ‘কোনো একটা কারণে আঘাত পাওয়ার পর থেকে টিউমারের মতো শক্ত কী একটা যেন হয়েছে। অনেকদিন হয়ে গেল কমছে না। উনি বললেন, ‘সে কি? তোমার তো এখন কপাল খোলার সময়, কপালের যত্ন নাও। আমার বন্ধু ডা.  সেন (বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন), ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান। আমি একটা চিঠি লিখে দিচ্ছি সেন মহাশয়কে, তুমি তাড়াতাড়ি দেখা করো ওর সঙ্গে। তিন-চার দিনের মধ্যে কপালটা ফাটিয়ে, জোড়া লাগিয়ে আবার আগের মতো ফ্রেশ কপাল বানিয়ে দেবে।’

তারপর চঞ্চল লিখেছেন, ‘তারপর সত্যিই আমার কপালটা ফাটিয়ে দিলেন সামন্ত লাল সেন। এ টি এম ভাই যখন খুব অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি ছিলেন, একদিন বৃন্দাবনদা, খুশি আর আমি তাঁকে দেখতে গেলাম। আমাদের দেখে তিনি আনন্দে কেঁদে ফেললেন। বললেন, ‘আল্লাহর রহমতে, সকলের দোয়ায় আমি সুস্থ হইয়া যামু। আবার অভিনয় করমু, তোমরা রেডি হও।’ আমরা সত্যিই রেডি ছিলাম তাঁর অভিনয়ে ফেরার আশায়। কিন্তু প্রস্তুত ছিলাম না তাঁর চিরবিদায় নেওয়ার সংবাদ শোনার জন্য। হাসপাতালে তাঁর সঙ্গে সেই শেষ দেখা।’  

সর্বশেষে  চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ডা. সেন স্যারকে লেখা তার হাতের লেখা চিঠিটা আগলে রেখেছি অনেক যত্নে। পরপারে শান্তিতে থাকুন হে কিংবদন্তি।’

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন