মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকা অর্ধশতাধিক, নিহত ৯ জন

নবীন নিউজ, ডেস্ক ০৪ এপ্রিল ২০২৪ ০১:৩২ পি.এম

সংগৃহীত ধ্বংসস্তূপে আটকঅর্ধশতাধিক উদ্ধার হয়নি এখনো

গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের সম্মুখিন হল তাইওয়ান। স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৭ টা ৫৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে। 

তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকায় বুধবার সাত দশমিক চার মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে। 

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে তাইওয়ান। এতে সবশেষ দেশটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি আর ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে এখনো অর্ধশতাধিক। ভূমিকম্পের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পে তাইওয়ানের হুয়ালিয়েন শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভবন ধসে পড়েছে, রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, রেলসেবা ব্যহত হয়েছে এবং দেশটির প্রত্যন্ত অঞ্চল তাইওয়ানের অন্যান্য অংশ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে ১০৩৮ জন আহত হয়েছেন। নিখোঁজ আছেন ৫২ জন। আর মারা গেছেন নয়জন। তাদের সবার মরদেহ হুয়ালিয়েন থেকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার এজেন্সি জানিয়েছে, পার্কে আটকে থাকা লোকদের খুঁজতে উদ্ধারকর্মীরা ড্রোন ও হেলিকপ্টারের সাহায্য নিচ্ছে। ওই পার্কের একটি হোটেলে যাওয়ার পথে ৩৮ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের কয়েকজন সহকর্মীকে নিরাপদে পাওয়া গেছে। 

এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প দেশটিতে আঘাত করেছিলো। তখন দুই হাজার চারশো মানুষের মৃত্যু হয়েছিলো। ধ্বংস হয়েছিলো পাঁচ হাজারের মতো ভবন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ