নবীন নিউজ ডেস্ক ০২ এপ্রিল ২০২৪ ১১:৫০ এ.এম
সংগৃহীত ছবি
হঠাৎ করে কয়েক দিন ধরেই অসংলগ্ন আচরণ করছিলেন রুপা আক্তার (২৬)। সোমবার(১ এপ্রিল) সারাদিন কয়েকবার গোসল করেন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে আবারও গোসলখানায় পানি না পেয়ে দৌড়ে গিয়ে বাড়ির পাশে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীর প্রচণ্ড স্রোতে পানিতে ডুবে নির্মমভাবে মৃত্যু হয় তার।
সোমবার(১ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়ার বৈশাখীপাড়ায় এ ঘটনা ঘটে। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর রাত ১০টার দিকে উপজেলার বৈশাখীপাড়ায় কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহত রুপা আক্তার ওই এলাকার মোসলেম সরদারের মেয়ে।
জানা যায়, বেশ কয়েকদিন ধরে অসংলগ্ন আচরণ করছিলেন রুপা আক্তার। পরে সোমবার সকালে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখান থেকে বাসায় ফেরার পর সারাদিন বেশ কয়েকবার গোসল করেন রুপা। সন্ধ্যায় ইফতারের পর আবার গোসল করতে গোসলখানায় ঢোকেন তিনি। এ সময় গোসলখানায় পানি না পেয়ে দৌঁড়ে বাড়ির পাশে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিলে নিখোঁজ হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ৩ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রুপার মা রানু বেগম বলেন, আমার মেয়ে হঠাৎ করেই কয়েকদিন ধরে পাগলের মতো আচরণ করছিল। এজন্য ওরে ফকিরও দেখিয়েছি। এরপর থেকে ও বার বার গোসল করতে চেয়েছে। ইফতারের পরও দৌঁড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। আমি চেষ্টা করেও ওকে ধরতে পারিনি। এর আগেই আমার মেয়েটা নদীতে চলে গেল।
নড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে নদীর তলদেশ থেকে মেয়েটিকে মৃত অবস্থায় উদ্ধার করি।
নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা