শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

বুয়েটে ছাত্ররাজনীতি ফেরাতে শিক্ষার্থীদের পাশে পাচ্ছে না ছাত্রলীগ

নবীন নিউজ ডেস্ক ০১ এপ্রিল ২০২৪ ১০:৪৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের খুনের পর থেকে বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। কিছুদিন আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের রাতের আঁধারে বহিরাগত রাজনৈতিক কর্মীদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে। এই ঘটনা নিয়ে বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়। 

এদিকে বুয়েটে ছাত্ররাজনীতি ফেরানোর দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে পাচ্ছে না ছাত্রলীগ। রোববার(৩১ মার্চ) ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব জোরপূর্বক বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করার সময় শিক্ষার্থীদের কেউ তাদের স্বাগত জানাননি। অন্যদিকে, বুয়েটে ফের ছাত্র রাজনীতি ফেরাতে আজ সমাবেশও করেছে ছাত্রলীগ। 

গত বুধবার রাতে বুয়েটে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশকে ঘিরে আন্দোলন-পাল্টা আন্দোলনের পর রোববার প্রকাশ্যে নেতা-কর্মীদের নিয়ে বুয়েটে প্রবেশ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় তাদের স্বাগত জানাতে বা সমর্থন জানাতে কোনো বুয়েট শিক্ষার্থী উপস্থিত হননি। এমনকি ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রবেশের খবর পেয়ে বুয়েটের মূল ফটক এবং হলগুলোর প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।

রোববার দুপুর আড়াইটার দিকে শতাধিক নেতা-কর্মী নিয়ে বুয়েট শহিদ মিনারে ফুল দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। ফুল দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে বুয়েট ত্যাগ করেন তারা। 

এ সময় বুয়েটের ছাত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাহিম রাব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সাদ্দাম-ইনানের সঙ্গে ছিলেন।

সভাপতি-সাধারণ সম্পাদক দ্রুত স্থান ত্যাগ করলেও ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা আরও কিছুক্ষণ সেখানে ছিলেন এবং তারাও শহিদ মিনারে ফুল দেন। তবে এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের কোনো শ্লোগান দিতে দেখা যায়নি।

রোববার সকাল সাতটা থেকে বুয়েট শিক্ষার্থীদের ক্যাম্পাসের শহিদ মিনারে জড়ো হওয়ার কথা থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে যাননি। পরে বিকেল সাড়ে পাঁচটায় বুয়েটের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘নিরাপত্তাজনিত কারণে বুয়েট শিক্ষার্থীদের আজ (রোববার) ক্যাম্পাসে অবস্থান না নেওয়া মানে এই নয় যে, বুয়েট শিক্ষার্থীরা তাদের ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি থেকে সরে এসেছে। এ দাবি বুয়েটের সকল ব্যাচের সকল শিক্ষার্থীর।’

তারা আরও বলেন, ‘আজ (রোববার) বুয়েটের ২০ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। কোনোরূপ অবস্থান-আন্দোলন বা বাধা ছাড়াই নিয়মিত শিক্ষার্থীদের ১ জন বাদে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত ছিল। ১২১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২১৪ জনই পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া শনিবার ২২ ব্যাচের প্রথম টার্ম ফাইনাল পরীক্ষাতেও কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি, অর্থাৎ শতভাগ অনুপস্থিত ছিল। এ থেকেই প্রমাণিত হয় শিক্ষার্থীদের সম্মিলিত নৈতিক অবস্থান ক্যাম্পাসে পুনরায় ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার বিরুদ্ধে। এই অবস্থান কতটুকু সুদৃঢ় তাও সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।’

বুয়েট আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি না চাওয়া মানেই মুক্তিযুদ্ধের পক্ষের মতাদর্শ থেকে দূরে সরে যাওয়া নয়। তারা বলেন, আমরা শুধু চাই না, ক্ষমতার লোভ ও অপচর্চা আবারো এসে আমাদের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জিম্মি করে ফেলুক। আমরা হিযবুত তাহরীরের সম্পূর্ণ বিপক্ষে এবং কারো শিবির-সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাৎক্ষণিক ভাবে তার বহিষ্কার চাই।

এদিকে, শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে বুয়েটে আবার ছাত্ররাজনীতি ফিরতে পারে বলে মন্তব্য করেছেন বুয়েট উপাচার্য। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে বুয়েটে ছাত্ররাজনীতি ফেরানোর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, বুয়েট প্রশাসনের কাছে আমাদের আহŸান থাকবে অনতি বিলম্বে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালু করতে হবে। যে নিয়ম আপনারা শুরু করেছেন সেটি কালাকানুন, সেটি কালো আইন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ করার কোনো আইন নেই। যদি থেকেও থাকে সেটি সংবিধান বিরোধী। আমরা আজ শহিদ মিনার থেকে বুয়েট প্রশাসনকে আল্টিমেটাম দিচ্ছি অনতি বিলম্বে ছাত্ররাজনীতি চালু করতে হবে। স্বল্প সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। বুয়েট শিক্ষার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন রাব্বির সিট ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা জানি ছাত্র রাজনীতিতে নেগেটিভ এলিমেন্ট রয়েছে। তবে এটাকে সংস্কার করতে হবে আরও ভালো ছাত্ররাজনীতি দিয়ে। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে সংবিধান অবমাননা করা হয়, যাচ্ছেতাই ক্যাম্পাস কালচার তৈরি করে। অন্ধকার রাজনীতি চর্চা করবে মৌলবাদী ও স্বাধীনতার বিপক্ষের গোষ্ঠীরা। হিজবুত তাহরির শিক্ষার্থীদের অফিসিয়াল ইমেইলে মেইল পাঠায় খেলাফত প্রতিষ্ঠার, কম্পাসে কিউআর কোড লাগায় জঙ্গিবাদ চর্চার। আমরা চাই বুয়েটের শিক্ষার্থীরা আধুনিকায়ন করে স্মার্ট ছাত্ররাজনীতি উপহার দেবে। তারা তাকলাগানো প্রযুক্তি তৈরি করে বাংলাদেশকে গর্বিত করবে। আপনারা বলেন, ছাত্ররাজনীতিতে র‌্যাগিং ও গেস্টরুম কালচার রয়েছে।  আপনারা শিক্ষার্থীরা আসুন, ছাত্ররাজনীতির স্ট্যান্ডার্ড  তৈরি করুন আমরা গণতান্ত্রিক ভাবে তা অনুসরণ করব।

ছাত্রলীগের সমাবেশের পর ছাত্ররাজনীতি চালুর বিষয়ে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার সাংবাদিকদের বলেন, ‘তখন (২০১৯ সালে আবরার ফাহাদ হত্যা) যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত (ছাত্ররাজনীতি বন্ধ করা) নেওয়া হয়েছিল। শিক্ষক-শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা যদি পরিবর্তন করতে হয়, তাহলে তাদের আবার উদ্যোগী হতে হবে। শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে বুয়েটে পুনরায় ছাত্ররাজনীতি ফিরতে পারে।’ 

বুয়েটে ছাত্ররাজনীতি ফেরা প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা বিশ্বাস করি বুয়েটের শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক চর্চার সুযোগ চায়, তাদের সাংবিধানিক অধিকার ফেরত চায়, তাদের রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ চায়। সুতরাং তাদের এই যৌক্তিক চাওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই পাশে ছিল, আছে এবং থাকবে। 
বুয়েটে প্রবেশের সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সাড়া না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা যখন বুয়েটে প্রবেশ করি তখন বুয়েটের প্রগতিশীল শিক্ষার্থীরা আমাদের সঙ্গে ছিল এবং তারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফেরাতে যথেষ্ট আগ্রহী।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তারা কেউ মন্তব্য করতে রাজি হননি। 

প্রসঙ্গত, গত ২৮ মার্চ মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, দপ্তর সম্পাদকসহ অনেক নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। ছাত্রলীগ নেতৃবৃন্দকে ক্যাম্পাসে প্রবেশ করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বি। ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পর বুয়েটে এ ধরনের কর্মকাণ্ডকে নতুন করে রাজনীতি শুরুর পাঁয়তারা হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। এ পাঁয়তারা রুখে দিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি