নবীন নিউজ, ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ১০:২৭ এ.এম
বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান মাজারে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় প্রধান খাদেম শের আলী ফকিরের ওপর হামলার অভিযোগ উঠেছে কোহিনুর ইসলাম রুহি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কোহিনুর ইসলাম রুহী ফকির খান জাহান (রহঃ) এর মাজার এর খাদেম বাচ্চু ফকিরের ছেলে।
শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে মাজারের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শের আলী ফকির বাগেরহাট ২৫০ শয্যার বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শের আলী ফকিরের ছেলে ফকির তাজ আলী বলেন, আমার বাবা খানজাহান মাজার এর প্রধান খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়রা তাকে অনেক সম্মান করেন।
খানজাহান আলীর মাজারে আগত দর্শনার্থীদের সম্মান ও নিরাপত্তার জন্য বাবা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছিলেন। জোরপূর্বক চাঁদাবাজিতে বাধা প্রয়োগ করায় আমার বাবার ওপর এই হামলা করা হয়েছে। আমরা এর বিচার চাই।
প্রধান খাদেম শের আলী ফকির বলেন, চৈত্র মাসের পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে। অনেক লোকের সমাগম হওয়ায় কিছু অতিরিক্ত দোকানও বসেছে। স্থানীয় রুহি ফকির অনৈতিকভাবে জোরপূর্বক চাঁদাবাজি করছিল।
দোকান মালিকরা অভিযোগ করলে মেলা প্রাঙ্গনে গিয়ে রুহিকে চাঁদাবাজি করতে নিষেধ করি।
এ সময় রুহি ফকির এবং তার চাচা নজরুল ফকির আমার ওপর উত্তেজিত হয়ে যায়। রুহি ফকির আমার মুখে এবং বুকে আঘাত করে, আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই। পরবর্তীতে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।
বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাইদুর রহমান বলেন, হামলার বিষয়টি মাজারের খাদেম শের আলী ফকির আমাদের জানিয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা