ফাইল ছবি।
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন বতুল বাজার গ্রামের লবণাক্ত পতিত জমিতে রসুন চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে।
বতুল বাজার গ্রামের লবণাক্ত পতিত জমির রাস্তা দিয়ে গেলে যে কোনো মানুষের নজর পড়ত একটি বিরাণ চারণভূমি। সেই বিরাণভূমির ভেতরে এ বছর জেগে আছে বিনা চাষে আলু, রসুন, সূর্যমুখী ও ভুট্টার গাছ। এ জমিতে আগে কখনো কোনো চাষাবাদ হতো না। কারণ জমিতে জো আসে মধ্য জানুয়ারিতে তখন কোনো ফসল লাগানো যায় না।
জানা গেছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ দৌলতপুর খুলনার উদ্যোগে এসিআইএআর প্রকল্পের মাধ্যমে বীজ, সার, কীটনাশক দিয়ে ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে বিনাচাষে ফসলগুলো লাগানোর উদ্যোগ নেয়। এখন মাঠটি পুরাপুরি সবুজ।
ওই গ্রামের কৃষক মো. আলাউদ্দীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, তার এই জমি খালি পড়ে থাকত। সেই জমিতে তিনি বিনাচাষে আলু, রসুন, সূর্যমুখী চাষ করেছে। সে এক বিঘা জমিতে প্রায় ২৫-৩০ মণ রসুন পাবে বলে আশা করছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। তার মতে অন্যকোনো ফসল চাষ করে পাওয়া সম্ভব নয়। তার দাবি আগামী বছর সে যেন আরও বেশি সহযোগিতা পেতে পারে। তার খেত দেখতে আসে প্রতিদিন অনেক কৃষক। তারাও আগামীতে এ ধরনের চাষাবাদ করবে বলে জানিয়েছে।
বতুল বাজার গ্রামের কৃষক আল মামুন সানা বলেন, তার গ্রামের অধিকাংশ বিল পতিত অবস্থায় পড়ে থাকত। যেখানে গরু ছাগলের অবাধ বিচরণ ছিল এক সময়। এখন সেই বিলে ১২ বিঘা জমিতে স্থানীয় কৃষকরা ফসল চাষ করে সফল হয়েছি। সেই সঙ্গে কৃষি গবেষণার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে। আগামী বছর আরও বেশি আলু, রসুনের বীজ বেশি পাই সেই দাবি জানাই।
কৃষকরা আরও জানান, কয়রায় এই প্রথম বিনা চাষে রসুন আবাদ করেছি। ধান চাষের পরে জমিগুলো ফেলানো থাকত তাই বিনা চাষে রসুন চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। বিনা চাষে বোনা হলেও সার-কীটনাশক ও শ্রমিক মজুরিসহ আনুষঙ্গিক খরচ এবার বেড়েছে। এবার যদি বাজারমূল্য কম হয় তাহলে লোকসান গুণতে হবে তাদের। তবে ফলন ভালো হওয়ায় আশাবাদী তারা।
সরেজমিন কৃষি বিভাগের বৈজ্ঞানকি সহকারী মো. জাহিদ হাসান বলেন, এ বছর আমরা বিনাচাষে আলু, রসুন ও ডিবলিং পদ্ধতিতে সূর্যমুখী ও ভুট্টা চাষ করতে কৃষকদের উৎসাহিত করেছি। এর ভেতর আলু, রসুন ও সূর্যমুখী বেশি ভালো হয়েছে। কৃষকদের রোপণ করা থেকে শুরু করে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। আশা করি, তারা ভালোই লাভবান হবে।
সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ বলেন, আমরা বিনা চাষে আলু, রসুন, সূর্যমুখী, ভুট্টা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেছি। দক্ষিণাঞ্চলের অনেক জমি পতিত হয়ে পড়ে থাকে। সেই পতিত জমিকে চাষের আওতায় আনতে সরেজমিনে গবেষণা বিভাগ গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ও অব্যাহত রেখেছে। এ বছর কয়রার একজন কৃষক রসুন চাষ করে দেড় লাখ টাকা ইনকাম করেছে। এটাই আমার বড় পাওয়া। এ ধরনের ফসল উৎপাদন করতে আগামীতে এই অঞ্চলের কৃষকদেরকে আরও সহযোগিতা করা হবে।
-কালবেলা
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা