রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

শিক্ষক বলেছিলেন ‘নট ফিট ফর ঢাবি’, সেই অথৈ সি ইউনিটে প্রথম

নবীন নিউজ ডেস্ক ২৯ মার্চ ২০২৪ ০৬:৫৫ পি.এম

শিক্ষক বলেছিলেন ‘নট ফিট ফর ঢাবি’, সেই অথৈ সি ইউনিটে প্রথম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে এক শিক্ষকের কাছে গিয়েছিলেন ছাত্রী অথৈ ধর। আর সেই শিক্ষক তাকে জানিয়ে দেন, ‘ইউ আর নট ফিট ফর ঢাবি’। সেই কথা বুকে গেঁথে যায় এই ছাত্রীর। ভর্তি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেন তিনি। অবশেষে সাফল্য দেখিয়েছেন সেই অথৈ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। তার এমন সাফল্যে খুশি পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

জানা যায়, চট্টগ্রাম শহরের অনেক জায়গার চেয়ে পিছিয়ে থাকা দক্ষিণ কাট্টালীর বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। পরে পড়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে। তার পরীক্ষা অঞ্চল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫.৫০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনি।

অথৈর মা বলেন, ‘আমার মেয়ে এতো বড় সাফল্য পাবে চিন্তাও করতে পারছি না। প্রথম আমার বিশ্বাস হয়নি।’

নিজের এমন সাফল্য নিয়ে অথৈ ধর বলেন, ‘আমার শিক্ষকের কথা বুকে গেঁথে রাখায় আজ আমার এমন সাফল্য মিলেছে। ফল ভালো হবে জানতাম, কিন্তু প্রথম হব চিন্তা করিনি। আমার টার্গেট ছিল এক থেকে ১০ এ থাকার।’

তিনি আরও বলেন, ‘পরিকল্পিত পড়াশোনা করেছি। নিজেকে যাচাই করতে অনেক প্রি এক্সামে অংশ নিয়েছি, যা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়, সেগুলো ছাড়া বাড়তি কিছু পড়িনি। প্রশ্নপর্ব সমাধান করে টপিকগুলো নিয়ে ধারণা নিয়েছি।’

২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেন ৩৭ হাজার ৬৬০ জন। পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি