আবারও বাড়ছে আলুর দাম, কমছে পেয়াজের দাম
রাজধানীর বাজার গুলোতে নিত্য পণ্যের দামে নেই কোনো সুখবর । সপ্তাহের ব্যবধানে কমেছে ও বেড়েছে পেঁয়াজ-আলুর দাম।
সপ্তাহের ব্যবধানে রাজধানীতে আলুর দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকায়। সপ্তাহখানেক আগেও যা ছিল ৩৫ টাকা।
তবে, উৎপাদন ও সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম কমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিল ১০০ থেকে ১১০ টাকা।
বিক্রেতারা বলছেন, মুদি বাজারে আলু ব্যতীত অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এসময় তারা শঙ্কা প্রকাশ করেন, আলুর দাম আরও বাড়তে পারে।
সবজি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ৪০ টাকা, শিম ৪০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, প্রতি পিস লাউ ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শসা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা ও কুমড়া ৩০ টাকা ফাইল বিক্রি হচ্ছে।
তবে রোজার অর্ধেক সময় পেরিয়ে গেলেও মাছ ও মাংসের দাম এখনোও চড়া। প্রথমদিকে গরুর মাংস ৭৫০ টাকা কেজি থাকলেও আজ ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১১০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি খাসির মাংস। পাশাপাশি কিছুদিন ধরে ২২০ টাকায় প্রতি কেজি ব্রয়লার মুরগি পাওয়া গেলেও আজ তা বেড়ে ২৩০ টাকা হয়েছে।
বাজারে সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়, কক মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায় এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন