টাকার বিছানায় শুয়ে আছেন কোনো এক ব্যক্তি। তাও আবার যদি হয় কোন রাজনৈতিক নেতা। ওবাক তো একটু হবেনই। শুনতে অবিশ্বাস্য হলেও বাস্তবে দেখা গেছে এমন চিত্র। বুধবার (২৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টাকার ওপর শুয়ে থাকা ওই ব্যক্তি ভারতের আসামের রাজনৈতিক নেতা। তার নাম বেনিয়ামিন বসুমাতারি। ৫০০ রুপির নোটের বিছানায় তার শুয়ে থাকার ছবি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তিনি একটি বিছানায় শুয়ে আছেন। তার আশপাশে ৫০০ রুপির নোট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি তার গায়ের ওপরও ছড়িয়ে আছে কিছু নোট। তিনি উদলগিরি জেলার ভৈরাগুড়ির গ্রাম পরিষদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান।
সূত্র জানিয়েছে, ওই রাজনীতিবীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর গৃহায়ন প্রকল্প ও গ্রামীণ চাকরি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি ওদালগুড়ি ডেভেলপমেন্ট জোনে পিএমএওয়াই এবং এমএনআরইজিএ প্রকল্পের দরিদ্র সুবিধাভোগীদের কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা চলছে। তিনি বোদল্যান্ডভিত্তিক ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের (ইউপিপিএল) সদস্য হলে তার বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে।
এ ঘটনার পর ইউপিপিএল প্রধান এবং বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের (বিটিসি) প্রধান নির্বাহী সদস্য প্রমোদ বোরো একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানান, বসুমাতারি দলের সঙ্গে যুক্ত নেই।
এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বসুমাতারির একটি ছবি ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে, তিনি আর ইউপিপিএলের সঙ্গে নেই। তাকে গত ১০ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন