যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে পড়েছে। এ দুর্ঘটনায় ওই সেতুতে থাকা অনেক যানবাহন ও মানুষজন পড়ে যায় নদীতে। এতে আছে হতাহতের আশঙ্কা, চলছে উদ্ধার অভিযান। এর মধ্যেই জানা গেছে, ‘ফ্রান্সিস স্কট কী’ নামের সেতুটিতে ধাক্কা দেয়া ওই জাহাজের সব ক্রু ছিলেন ভারতীয়। মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ধাক্কায় দুই টুকরো হয়ে ধসে পড়ে বিশাল এই সেতুটি। আর ধাক্কা দিয়ে বাল্টিমোর সেতুকে ধসিয়ে দেওয়া ওই জাহাজটির সকল ক্রু সদস্যই ভারতীয়। জাহাজটিতে ২২ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন এবং তারা সবাই অক্ষত আছেন বলেও জানা গেছে। অবশ্য দুর্ঘটনায় তারা কেউই আহত হননি।
বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম। তবে সেতু ধসে পড়ার ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় ক্রু থাকার বিষয়টি নিশ্চিত করেছে শিপিং কোম্পানি মায়েরস্ক। যেটি ‘ডালি’ নামে সিঙ্গাপুরের পতাকাযুক্ত কন্টেইনার জাহাজটি পরিচালনা করছিল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মেরিল্যান্ডের গভর্নর বলেছেন, ব্রিজে সংঘর্ষের আগেই বিপদ বুঝে সতর্কবার্তা পাঠানো হয়েছিল জাহাজের পক্ষ থেকে। আর সেই অনুযায়ী, ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেওয়া হয়নি, যে কারণে ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। যদি জাহাজটি আগে না জানাত, তবে বহু মানুষের প্রাণহানি হতে পারত।
গভর্নর ওয়েস মুর বলেছেন, ধাক্কা দেওয়ার আগে ৩০০ মিটার দীর্ঘ এই জাহাজটি ‘দ্রুত’ (ঘণ্টায় নয় মাইল) গতিতে চলছিল।
তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে, ধাক্কা দেওয়ার আগে সংকেত পাঠানো এবং সেতু ধসে পড়ার সময়ের মধ্যে আমাদের কর্মকর্তারা যান চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। এই লোকেরা বীর। তারা গত রাতে মানুষের জীবন বাঁচিয়েছেন।’
এর আগে ডালি নামক ওই কন্টেইনার জাহাজটি মঙ্গলবার ভোরে বাল্টিমোরের ব্রিজে ধাক্কা দেয়। এতে প্যাটাপসকো নদীতে থাকা ওই সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় বেশ কিছু গাড়ি নদীতে পড়ে যায়। এছাড়া ২০ জনের বেশি মানুষ নদীতে পড়েন।
তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিবিসি। নৌকা এবং হেলিকপ্টার নিয়ে নিখোঁজ ছয়জনের খোঁজে বিস্তৃত পরিসরে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলছে। এছাড়া আরও দুজনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ