সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

 আবারো বেড়েছে পেঁয়াজের দাম

নবীন নিউজ ডেস্ক ২৬ মার্চ ২০২৪ ০১:১৯ পি.এম

ফাইল ছবি। ফাইল ছবি।

মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটির দিনেও রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি ও ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে পেঁয়াজের দাম। 

পবিত্র রমজান মাসে চাহিদা কম থাকায় প্রতিটি সবজি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে তিনদিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। 

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

এসব বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত শুক্রবারও দেশি পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে বলে জানালেন শেওড়াপাড়ার খুচরা পেঁয়াজ বিক্রেতা ব্যবসায়ী আব্দুল খালেক।  

তিনি বলেন, দুদিন আগেও আমরা পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ দাম বাড়ায় ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি।

এসব বাজারে গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমেছে। গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী প্রতিকেজি ৮০ টাকা, বেগুন ৩০ থেকে ৫০ টাকা, করলা ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ১০০ টাকা, শসা ৭০ টাকা, খিরা ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, সাজনা ২০০ টাকা ও লাউ প্রতিপিস ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারগুলোতে প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, শিম ৩০ থেকে ৫০ টাকা, প্রতিপিস ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, ব্রোকলি প্রতিপিস ৩০ টাকা, পাকা টমেটো প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৪০ টাকা ও আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

এসব বাজারে লেবুর হালি ২০ থেকে ৬০ টাকা, ধনেপাতা কেজি ২০০ থেকে ২২০ টাকা, কলা হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ থেকে ৫০ টাকা ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে।

এসব বাজারে তিনদিনের ব্যবধানে ব্রয়লার ও দেশি মুরগির দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সোনালি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, দেশি মুরগি ৬৪০ থেকে ৬৫০ টাকা, লেয়ার মুরগি ৩০০ টাকা ও সাদা লেয়ার ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭৫০ টাকা, গরুর কলিজা ৭৫০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ টাকা ও খাসির মাংস কেজিপ্রতি ১০৫০-১১০০ টাকায় বিক্রি হচ্ছে।  

এসব বাজারে লাল ডিম ডজন ১২৫ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ৮৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

এদিন বাজারগুলোতে ৪০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০০ টাকা, শিং চাষের (আকারভেদে) প্রতিকেজি ৩৫০ থেকে ৬০০ টাকা, প্রতিকেজি রুই দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকা, মাগুর ৭০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৪৫০ টাকা, পাঙাস ২০০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১২০০ টাকা, বোয়াল ৫০০ থেকে ৯০০ টাকা, কাতল ৪০০ থেকে ৬০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কৈ ২২০ থেকে ২৪০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি ১৬০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৬০০ টাকা, পাঁচ মিশালি ২২০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকা, বাইম ১২০০ থেকে ১৫০০ টাকা, দেশি কই ১০০০ টাকা, মেনি ৭০০ টাকা, শোল ৬০০ থেকে ১০০০ টাকা, বেলে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন