পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাত এক ঘণ্টা পর পর অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
সোমবার (২৫ মার্চ) ঈদের জামাতের সময়সূচি নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের এক সভায় ঈদের জামাতের এই সময় ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী বাইতুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টায় শুরু হবে প্রথম জামাত। এরপর এক ঘণ্টা পর পর সকাল ৮টা, ৯টা ও ১০টায় হবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত। সর্বশেষ বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে শেষ জামাত।
জামাতের ইমাম কে হবেন, তা এখনও ঠিক হয়নি। ইমাম নির্ধারণ করবে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া, পাঁচটি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।
প্রতি বছরের মতো এবার ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে, আবাহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ১০ বা ১১ এপ্রিল উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?