শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

৭৫ বছরের পুরনো চিঠির দ্বারা খনিজের খোঁজ

নবীন নিউজ, ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:১১ পি.এম

জার্মানির বাভারিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি তথা এলএফইউ বায়ার্নের বিশেষজ্ঞরা পুরনো খনিজ সংগ্রহের জন্য একটি জরিপ করার সময় হামবোল্ডটাইন নামের পৃথিবীতে খুঁজে পাওয়া বিরলতম খনিজগুলোর একটির কয়েকটি টুকরো খুঁজে পেয়েছেন।

 জার্মান খনিজবিদ আগস্ট ব্রেইথাপ্ট সর্বপ্রথম  হামবোল্ডটাইন আবিষ্কার করেন। তিনি চেক প্রজাতন্ত্রের ওক্রেস মোস্টের কোরোজলুকি পৌরসভার কাছে একটি বাদামি কয়লা খনিতে এর সন্ধান পান।

 এটি খুব কমই ক্ষুদ্র স্ফটিক গঠন করে। প্রকৃতিতে সাধারণত এগুলোকে হলুদ বর্ণের নিরাকার ভর হিসেবে পাওয়া যায়। কার্বন যৌগ ও আয়রন-অক্সাইডের পানির সঙ্গে বিক্রিয়ায়  হামবোল্ডটাইন গঠিত হয় এবং স্ফটিক কাঠামোতে কার্বন-অক্সিজেন-হাইড্রোজেনযুক্ত অল্প কয়েকটি 'জৈব খনিজ' এর মধ্যে একটি এটি।

বিশ্বের মাত্র ৩০টি স্থানে  হামবোল্ডটাইনের অস্তিত্ব পাওয়া গেছে। জার্মানি, ব্রাজিল, যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও ইতালিতে এসব আকর ও খনি অবস্থিত।

এরপর ১৮২১ সালে পেরুর ভূতত্ত্ববিদ মারিয়ানো এডুয়ার্ডো ডি রিভেরো ওয়াই উস্তারিজ এর বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন।  তিনি ১৯ শতকের জার্মান প্রকৃতিবিদ ও আবিষ্কারক আলেকজান্ডার ভন হাম্বোল্টের নামে খনিজটির নামকরণ করেছিলেন। 

ভন হাম্বোল্ট একজন প্রাক্তন খনি প্রকৌশলী ও আগ্রহী খনিজ সংগ্রাহক ছিলেন। ২০২৩ সালে এলএফইউর আর্কাইভ ডিজিটালাইজেশনের সময় ১৯৪৯ সালে এক কয়লা খনি মালিকের লেখা এজেন্সিকে পাঠানো একটি চিঠি পাওয়া যায়।

চিঠিতে আপার প্যালেটিনেটের নাব নদীর তীরের শহর শোয়ানডর্ফ শহরের কাছে ম্যাথিয়াসজেশের কয়লা সিমে হামবোল্ডটাইনের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এজেন্সি তার আবিষ্কারের তথ্য নিশ্চিত হওয়ার জন্য আরও বিশ্লেষণের জন্য কিছু নমুনা চেয়েছিল। তবে এরপর এ নিয়ে আর কোনো কাজ করা হয়েছে বলে মনে হয় না।

কিন্তু চিঠির লেখা দেখে কৌতূহলী হয়ে এলএফইউ-এর ভূতাত্ত্বিক বিভাগের প্রধান রোল্যান্ড আইখর্ন এবং তার সহকর্মীরা এজেন্সির বেসমেন্টে রাখা ১ লাখ ৩০ হাজারেরও বেশি শিলা ও খনিজ নমুনা সমন্বিত বিশাল ঐতিহাসিক খনিজ সংগ্রহশালা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

নিয়মতান্ত্রিক খনিজ সংগ্রহের একটি ড্রয়ারে তারা একটি পুরনো কার্ডবোর্ডের বাক্সের ভিতরে জৈব খনিজগুলোর জন্য জার্মান 'অক্সালিত' লেবেলযুক্ত একটি হলুদ খনিজের কিছু টুকরো পায়। 

তারা ভাবেন, যদি কখনো কোনো নমুনা পাঠানোও হয়, তবে এখনও সেখানে সেগুলোর কিছুটা হলেও থাকতে পারে। লেবেলে আরও দেখা গেছে, নমুনাগুলো চিঠিতে উল্লিখিত এলাকা থেকেই এসেছে। আধুনিক রাসায়নিক বিশ্লেষণে,৭৫ বছর আগে আবিষ্কারের তথ্যের সত্যতা মিলেছে।

হামবোল্ডটাইনের আবিষ্কৃত ছয়টি টুকরোর মধ্যে সবচেয়ে বড়টি বাদামের আকারের।এই সুসংবাদের সঙ্গে আইখর্নের খনিজ সংগ্রহকারীরা একটি দুঃসংবাদও পায়।

দ্য ম্যাথিয়াসজেচে বাদামি কয়লার ওপেন-পিট খনিটি ১৯৬৬ সালে বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে পানিতে ডুবে যায়। বর্তমানে এই অঞ্চল থেকে আর  হামবোল্ডটাইন পাওয়ার সুযোগ নেই।

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ