কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। মায়ের মৃত্যুর পর বেলা ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মাত্র আড়াই ঘণ্টার জন্য তিনি ছাড়া পান।
রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়ায় নিজ গ্রামে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মাকে শেষ বিদায় জানাতে জানাজা ও দাফনে অংশ নেন রাজশাহী জেলা বিএনপির এই নেতা।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আড়াই ঘণ্টার জন্য আবু সাঈদ চাঁদকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। বেলা ১২টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আবার ২টা ১৬ মিনিটে কারাগারে পৌঁছান তিনি।
কারাবন্দি আবু সাঈদ চাঁদের মা মোছা. আশরাফুন্নেছা ৯৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শনিবার (২৩ মার্চ) মারা যান।
২০২৩ সালের ১৯ মে বিএনপির এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হতে থাকে। এ অবস্থায় পুঠিয়া থানার একটি মামলায় আবু সাঈদকে ওই বছরের ২৫ মে গ্রেপ্তার করা হয়। একই বক্তব্যকে কেন্দ্র করে রাজশাহীসহ দেশের অন্যান্য জেলায় আবু সাঈদ চাঁদের নামে মোট ২৭টি মামলা হয়। এসব মামলা চলমান আছে। এ ছাড়া তার নামে বর্তমানে ৭৩টি মামলা চলমান বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এরই মধ্যে অর্থ আত্মসাৎ ও প্রতারণার আলাদা একটি মামলায় তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। আবু সাঈদ চাঁদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য।
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’