পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
ভারতের পণ্য বর্জনের ডাক দেয়া ব্যক্তিদের স্ত্রীরা ভারতের শাড়ি পরেন বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আবার তারা নিজেরাই ইফতারে ভারতীয় পেঁয়াজের পেঁয়াজু খান।
রোববার(২৪ মার্চ) চার দিনের সফরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের ঢাকায় আসা উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন মেজর হাফিজ। কয়েক দিন আগে ভারতে গিয়ে চিকিৎসা করে এসেছে তিনি। বিএনপির মূল উদ্দেশ্য হলো দেশের বাজারকে অস্থিতিশীল করা।
গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য অনেকে লাইন দিয়েছিল। হিসাব মেলেনি বলে নির্বাচনে আসেনি– পররাষ্ট্রমন্রত্রী এমন বক্তব্যে জয়নুল আবদীন ফারুক বলেছেন আইনগত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জয়নুল আবদীন ফারুক নিজে ছাত্রলীগ করত। ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিএনপিতে গেছে। আইনগত ব্যবস্থা নিক। আমি বসে আছি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভুটানের রাজা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাজার সফরে দুদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে। ভুটানের রাজা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট, পদ্মা সেতু, আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করবেন।
মন্ত্রী বলেন, কুড়িগ্রামে ১৯০ একর জমি ভুটানি বিনিয়োগকারীদের দেয়ার কথা ভাবছে সরকার। ভুটানের রাজা কুড়িগ্রাম সফর করবেন। চার দিনের সফর শেষে কুড়িগ্রাম দিয়ে সড়কপথে বাংলাদেশ থেকে ভুটান যাবেন তিনি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন