নবীন নিউজ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩২ এ.এম
সংগৃহীত ছবি
রাজধানীতে প্রকাশ্যে দুই তরুণ তরুণীকে কোপানোর ঘটনা ঘটেছে। কোপাকুপির ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। আহত ভোক্তভোগীরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে। তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
এদিকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ-তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে। তখন তারা দুজন চিৎকার করছিল। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেটের সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি, এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ অজ্ঞাত ওই দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির ড্রাইভার। গ্রেপ্তার মোবারকের বাড়ি শেরপুরের শ্রীবরদী থানায়। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে। আহত দম্পতিকে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা