একবার ভাবুন তো মহাকাশে বসে আছেন আপনি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ লাখ ফুট উচ্চতায় কোনো রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। আর সেখানে পরিবেশন করা হচ্ছে বিশ্বসেরা কোনো এক শেফের রান্না করা খাবার। ঠিক এমনই সেবা চালুর কথা জানিয়ে স্পেসভিআইপি নামের একটি প্রতিষ্ঠান। রোববার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে হইচই পড়ে গেছে এবং বুকিং সংক্রান্ত অসংখ্য প্রশ্ন আসতে শুরু করেছে। কবে এ সেবা চালু হবে তাও জানতে চেয়েছেন অনেকে। কী ভাবছেন যাবেন নাকি ? এ মহাকাশের রেস্তোরাঁয় গিয়ে খেতে হলে আপনাকে গুনতে হবে কত জানেন? প্রায় পাঁচ লাখ ডলার বাংলায় যার পরিমাণ সাড়ে ৫ কোটি টাকা।
স্পেসভিআইপি নামের একটি মার্কিন পর্যটন কোম্পানি এ সেবা চালু করতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শেফ রাসমুস মাঙ্ককে মহাকাশের এ রেস্তোরাঁর জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
স্পেসভিআইপির প্রতিষ্ঠাতা রোমান চিপোরুখা বলেন, ইতিমধ্যে কয়েক ডজন আবেদন জমা পড়েছে আমাদের কাছে। সকলেই খুবই উৎসাহী। অনেকেই জানতে চাইছেন, এই সফরে নাম লেখাতে চাইলে কোথায় সাইন আপ করতে হবে।‘কিন্তু আমাদের কাছে মাত্র ছ’টি আসন রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যাত্রী-তালিকা চূড়ান্ত করা হবে।
অন্যদিকে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে ভাসমান বেলুন রেস্তোরাঁটি স্পেস পারসপেকটিভস নামের একটি প্রতিষ্ঠান তৈরি করছে। তবে এতে যাতায়াতের জন্য অতিথিদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন হবে না। স্পেসন বেলুনের সাহায্যে বিশেষ ধরনের ক্যাপসুলে করে তাদের ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত এ রেস্তোরাঁয় ছয়জন বসতে পারবেন।
মহাকাশের এ রেস্তোরাঁর কার্যক্রম আগামী বছর আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেসসেন্টার থেকে যাত্রা করবে এটি। এ যাত্রার স্থায়িত্ব হবে ছয় ঘণ্টা। ভ্রমণকালে যাত্রীদের জন্য ওয়াইফাই সুবিধাও রয়েছে। বিশ্বের অন্যতম সেরা ড্যানিশ রেস্তোরাঁ ‘অ্যালকেমিস্ট’-এর শেফ রাসমুস মাঙ্ক এই রেস্তোরাটির খাবারের মেনু তৈরি করছেন।
রেস্তোরাঁর মেনু সম্পর্কে জানতে চাইলে শেফ মাঙ্ক বলেন, এখনও মেনু চূড়ান্ত না হলেও ৩২ বছর বয়সী এই শেফ জানিয়েছেন, বিস্ময়ে ভরা ওই মহাকাশ সফরের মতো মেনুতেও স্বাদে-গন্ধে চমক থাকবে। মাঙ্ক জানিয়েছেন, খরচ অনেকটাই বেশি, তবু মানুষের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও অনেক সফর হবে। তখন টিকিটের দাম ধীরে ধীরে কমবে। আরও বেশি মানুষ এই অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ