চোখ আলোহীন হলেও মনের আলো আর প্রবল ইচ্ছাশক্তিতে হাফেজ হচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধীরাও। ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআন মুখস্থ করছেন বাংলাদেশের বহু প্রতিভাবানও। কেউ আবার হাফেজ হয়ে হাফেজ বানাচ্ছেন অন্যকে।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পবিত্র কোরআনের অত্যাধুনিক প্রযুক্তির কপি চালু করতে যাচ্ছে মক্কা ও মদিনার দুই মসজিদের পরিচালনা পর্ষদ। ব্রেইল পদ্ধতির প্রযুক্তি অনুসরণ করে তৈরি হারামাইল ইলেকট্রনিক কোরআন পড়া যাবে খুব সহজেই। পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি, দর্শনার্থী ও ওমরাযাত্রীদের মধ্যে যারা দৃষ্টিপ্রতিবন্ধী বা অন্ধ তাদের কোরআন পাঠে এ ব্যবস্থা নেওয়া হয়। সৌদি সরকারের ভিশন ২০৩০-এর বাস্তবায়নে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নানা ধরনের প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআনের ইলেকট্রনিক ডিভাইস চালু করা হয়। আগামীতে ব্রেইল পদ্ধতির তাফসির বিষয়ক ডিভাইসও সংযুক্ত করা হবে।
ব্রেইল পদ্ধতিতে কোরআন শেখানো হয় এমন মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়ছে। ১৯৯৭ সালে সর্বপ্রথম ব্রেইল পদ্ধতিতে বাংলাদেশের অন্ধদের কোরআন হিফজ করানোর উদ্যোগে নেন মুফতি বখতিয়ার হোসাইন সরদার।
ঢাকার কামরাঙ্গীরচরের ১৩ যুবক। কাগজের মধ্যে হাতের আঙুল নেড়ে নেড়ে হরফ চিনে মুখস্ত করেন কোরআন। শারীক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে হাফেজ হয়েছে তারা। দৃষ্টি শক্তিহীন এসব হাফেজদের দুনিয়ার একটি রং কালো। কালোর সেই অন্ধকার পেছনে ফেলে পবিত্র কুরআনের আলোয় আলোকিত হয়েছে ১৩ জন হাফেজ। তাদের জন্য গড়ে তোলা হয়েছে কামরাঙ্গীরচরের তালিমুল কুরআন দৃষ্টি প্রতিবন্ধী নুরানি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা।
‘সবার জন্য কুরআন’ এ প্রকল্প বাস্তবায়নে ব্রেইল পদ্ধতির কুরআনের তাফসির প্রকাশের উদ্যোগ নিয়েছে ‘ইয়ারডিম চ্যারিটি ফাউন্ডেশন’। এ ফাউন্ডেশসের সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ান ও তাতারি ভাষায় ৩ হাজার পাÐুলিপি প্রকাশের ঘোষণা দিয়েছিল এ ফাউন্ডেশনটি। ঘোষণা অনুযায়ী চলতি বছরেই এ পান্ডুলিপিটি তাতারাস্থানের বিভিন্ন লাইব্রেরিতে পাঠানো হবে।
ঢাকার যাত্রবাড়ীতে অবস্থিত মদিনাতুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ তখন মাদরাসায় পড়েন। তার সঙ্গে কয়েকজন অন্ধ ছাত্রও পড়ত। তাদের কষ্ট দেখে তার মন খারাপ হয়ে যেত। পরবর্তীতে ২০১২ সালে যাত্রাবাড়ীর কোনাপাড়ায় অন্ধদের মাদরাসা করেন। বর্তমানে মাদরাসার ছাত্রসংখ্যা ১৩৭, এর মধ্যে ৪৭ জন অন্ধ। ৯ জন শিক্ষকের দুজন অন্ধ।
একসময় অন্ধদের শিক্ষাব্যবস্থা নিয়ে সমস্যা সৃষ্টি হলেও এখন আমাদের দেশে এই সমস্যা সমধান দিয়েছে ব্রেইল শিক্ষা পদ্ধতি। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সুব্যবস্থা রয়েছে এ পদ্ধতিতে । আন্তর্জাতিক ভাবেও এখন আমাদের দেশের অন্ধ হাফেজরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে আনছে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি