বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে কমিটি গঠনকে কেন্দ্র করে কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরা আবার কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বৈঠক শেষে তারা কাজে ফিরে যান।
এর আগে ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। এর ফলে ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের। এমনকি ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকায় এমবিবিএস শিক্ষার্থীদের দিয়ে রোগীর চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
তৃতীয় দিনের কর্মবিরতি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। এ সময় তার কার্যালয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করীম এবং কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হকসহ জ্যেষ্ঠ চিকিৎসকরা উপস্থিতি ছিলেন।
‘ইন্টার্ন ডক্টর্সদের দুটি কমিটি অনুমোদন দেওয়াকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে দ্ব›দ্ব শুরু হয়। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিসিসি মেয়রের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে। ইন্টার্নরা কাজে ফিরেছে বলে জানান বৈঠক শেষে শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান।
যে কমিটি নিয়ে বিতর্ক হয়েছে সেই কমিটির কার্যক্রম বন্ধ রয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সিটি মেয়র বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এমন আশ্বাসে সকল ইন্টার্ন চিকিৎসকরা দুপুর থেকে কাজে ফিরেছে বলে জানিয়েছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি