ফেসবুকে চলছে পরীমণি-বুবলীর কথার যুদ্ধ
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের ১১জন্মদিন উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। প্রায় ৫ মিনিটের সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে তাকে।
তবে বুবলীর সেই ভিডিও প্রকাশের পরেই নিজের ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আরেক চিত্রনায়িকা পরীমনি।
তবে পুরো স্ট্যাটাসে কোথাও বুবলীর নাম মেনশন না করলেও পরোক্ষভাবেই তিনি যে বুবলিকে তাক করে তীর ছুঁড়েছেন, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের।
নিজের স্ট্যাটাসে পরীমণির দাবি, তাকে ‘কপি’ করেই বানানো হয়েছে বুবলীর প্রকাশিত সেই ভিডিওটি। আর চিত্রনায়িকার এমনটা মনে করার কারণটাও স্পষ্ট।
মাসখানেক আগে পরীমণির ছেলে পূণ্যর জন্মদিন উপলক্ষ্যে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই চিত্রনায়িকা মনে করছেন— তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলী। বুবলীকে খোঁচা দিয়ে ফেসবুকের স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’
ছেলেকে নিয়ে বুধবার দিবাগত রাত দেড়টায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন বুবলী। ঠিক তার এক ঘণ্টা পর রাত তিনটায় স্ট্যাটাসটি দেন পরীমণি।
এদিকে পরীমণির সেই স্ট্যাটাসের পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পালটা জবাব দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন বুবলীও। নিজের একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধারে অধিকাংশ বিয়েতে ড্রেস, কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।
পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই। বুবলীর মতে, এসবে মিল পাওয়া বিষয়ে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এক ধরনের এই সিন্ডিকেট গ্রুপ ছাড়া।
এরপর ক্ষোভ প্রকাশ করে আরো জানান, এই ধরনের মানুষকে দেখলে মনে হয় শুধু তারাই মা হয়েছে, আর কেউ নয়। তাদেরই হাসি কান্না আবেগ অনুভূতি আছে আর কারো নেই বা থাকতেও পারে না। মূলত পরীমনির স্ট্যাটাসের দিকে ইঙ্গিত করেই নিজের ক্ষোভ প্রকাশ করেন বুবলী যা স্পষ্টই বোঝা যাচ্ছে।
তবে বুবলীর পালটা স্ট্যাটাসের পর পরীমনির আর কোনো স্ট্যাটাস এখনো দেখা যায়নি। যদিও দুজনের কেউই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টগুলো করেননি। তবে তাদের আইডি হিসেবে পরিচিত দুটি আইডি থেকেই পোস্টগুলো করা হয়েছে।
এই মুহূর্তে দুই তারকাই নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছেন। বুবলীকে এই ঈদে দেখা যাবে ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি ছবিতে। ‘দেয়ালের দেশ’ ঈদে আসবে এটা নিশ্চিত তবে ‘মায়া’র মুক্তির বিষয়টি শতভাগ নিশ্চিত নয়। আর পরীমণি সম্প্রতি কলকাতার সিনেমায় শুটিং শুরু করেছেন।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’