নবীন নিউজ ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৭ পি.এম
সংগৃহীত ছবি
নোয়াখালীর কবিরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে জহির উদ্দিন বেচু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিন উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর লামছি গ্রামের মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বেচু প্রথমে মসজিদের তালা ভাঙতে চেষ্টা করলে মসজিদের ইমাম বিষয়টি টের পায়। পরে মসজিদের পাশে একটি ছোট চায়ের দোকানে ঢুকে বেচু। তাৎক্ষণিক ইমাম তার মুঠোফোন দিয়ে আশপাশের লোকজনকে কল করে বিষয়টি জানায়। পরে দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই যুবককে স্থানীয়রা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে মাটিতে পড়ে গেলে তাকে স্থানীয়রা গণপিটুনি দেয়। আহত অবস্থায় আজ সকালে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানায়, বেচু খুঁটিনাটি চুরি করত, বড় ধরনের কোনো চুরির সঙ্গে জড়িত ছিল না। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, একটি দোকানে চুরি করার চেষ্টা করেন বেচু। তখন ওই দোকানে কেউ ছিল না। স্থানীয়রা টের পেয়ে ঘেরাও করে তাকে গণপিটুনি দিলে মৃত্যু হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা