রাজধানীর মালিবাগ মোড়ে একটি রেস্তোরাঁর সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটেছে।
দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মো. সবুজ (২০), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস। অন্যজনের নাম জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, মালিবাগ মোড়ে একটি ভবনের নিচতলায় শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নামের একটি রেস্তোরাঁর কর্মীরা ইফতারি তৈরি করছিলেন। এ সময় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লাগলে চার রেস্তোরাঁকর্মী দগ্ধ হন। তাঁদের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় বাসিন্দারা আগুন নেভান।
দগ্ধ তিনজনকে হাসপাতালে নেন তৌহিদ হোসেন নামে তাঁদের এক সহকর্মী। তিনি বলেন, হোটেলের সামনে তাঁরা ইফতারি বিক্রি করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে সেখান থেকে আগুন লাগে।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা