নবীন নিউজ, ডেস্ক ২৯ জানু ২০২৫ ০৩:১৪ পি.এম
৫৮তম বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি।
বুধবার (২৯ জানুয়ারি) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইজতেমার দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা।
তিনি জানান, ইজতেমা উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সমাগম হয়ে থাকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। এ বছর সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি আরও জানান, ঢাকা বিভাগীয় কমিশনার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সেহেতু ইজতেমা ময়দানের সর্বশেষ প্রস্তুতি দেখতে আসছেন তিনি। ইতিমধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজতেমা আগত মুসল্লিদের পানি, টয়লেট সুবিধা, পয়ঃনিষ্কাশন ও ইলেকট্রিসিটি সরবরাহের জন্য কাজ চলমান রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ইজতেমার জন্য ময়দান প্রস্তুত করা হবে।
তিনি বলেন, ইজতেমা ময়দানে সার্বিক পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, ইজতেমার ময়দানের আশেপাশের রাস্তার উভয় পাশের অবৈধ দোকানপাট অপসারণের জন্য আগামী রবিবার থেকে গাজীপুর সিটি করপোরেশনের এবং গাজীপুর জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।
সাদপন্থীদের ইজতেমা আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে বিভাগীয় কমিশনার বলেন, এই বিষয়টি সরকারের উচ্চ মহল সিদ্ধান্ত নিবেন।
আগামী ৩১ জানুয়ারি ৫৮তম বিশ্ব ইজতেমা আয়োজন উপলক্ষে ইজতেমা ময়দানের চারিদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইজতেমা ময়দানের সামনের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছেন। শেষ মুহূর্তের কিছু কাজ বৃহস্পতিবারের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানান ইজতেমা কর্তৃপক্ষ।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?