নবীন নিউজ, ডেস্ক ২৫ জানু ২০২৫ ০১:১৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে ভারাতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। তবে, তাকে ‘মাদক চোরাকারবারি’ বলছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। অন্যদিকে পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয়দের দাবি, ইতোপূর্বে আহত হাবিলের বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাকারবারির কোনো অভিযোগ নেই। গমের জমিতে পানিতে দিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি মোল্লাটোলা গ্রামের বেলাল উদ্দীনের ছেলে। পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, শনিবার (২৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮০ সাব পিলার ৭এস নিকটে তেলকূপি মুড়িয়া মাঠের গম ক্ষেতে কাজ করছিলেন হাবিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা হাবিলকে গুলি করে।
এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হাবিল সাংবাদিকদের জানান, তিনি তার জমিতে পানি দিতে গিয়েছিলেন। ভোরে ঘন কুয়াশার মধ্যে কাজ করার সময় তাকে বিএসএফ গুলি করে।
এসময় সাথে থাকা হাবিলের ভাবি সুলেখা বেগম জানান, ওই জমিতে তাদের সেচের মর্টার রয়েছে। সেখানে তিনি ও তার দেবর পানি দিতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য গুলি করে। তার দেবর মাদক চোরাকাবারী নয় দাবি করে তিনি বলেন, হাবিল একজন কৃষক, কোনো মাদক চোরাকারবারী নয়।
শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য কাশেদ আলী জানান, ভোর ৪টার দিকে হাবিল গুলিবিদ্ধ হয়। তার পরিবার ও এলাকাবাসী বলছে হাবিল জামিতে পানি দিতে গিয়েছিল এবং সেখানে বিএসএফ’র গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। তবে বিজিবি বলছে, সে চোরাকারবারি, বর্ডারে মালামাল (ফেন্সিডিল) আনতে গিয়েছিল।
তবে ইউপি মেম্বার জানান, ইতোপূর্বে হাবিলের বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাকারবারির কোন অভিযোগ নেই।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া হোয়াটসঅ্যাপে এক লিখিত বার্তায় জানান, তেলকুপি সীমান্তের আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭-৮ জন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে ২-৩ রাউন্ড ফায়ার করে। এসময় বিজিবি গমন করলে বাংলাদেশী চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
পরবর্তীতে সোর্স মারফত জানা যায় হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারী বিএসএফ’র গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ন পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশি কোনো কৃষক অবস্থান করছিলো না।
এ ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে বসেছে। একইসঙ্গে এ ঘটনায় বিএসএফের প্রতি তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারী পার্শ্ববর্তী আজমত সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮২ এর ১৩০ গজ এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শশ্মনী ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে শহীদুল ইসলাম (২৫) বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা