নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ০১:৫০ পি.এম
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে আনা হয়েছিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলের দুটি কপি। যার মধ্যে একটি ছিল ১৮৬১ সালে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শপথ অনুষ্ঠানের বাইবেল। আরেকটি ট্রাম্পের মায়ের দেওয়া।
কথা ছিল, এ দুটি বাইবেলের ওপর হাত রেখে শপথ নেবেন ট্রাম্প। তবে তিনি শপথবাক্য পাঠ করার সময় সেগুলোতে হাত রাখেননি। যদিও তার স্ত্রী ম্যালানিয়া ট্রাম্প এগুলো নিয়ে তার পাশেই দাঁড়িয়েছিলেন। ট্রাম্প শুধুমাত্র তার ডান হাত উঁচু করে শপথ গ্রহণ করেন।
ট্রাম্পের এ বিষয়টি নজর এড়ায়নি নেটিজেনদের। অনেকেই ছবি প্রকাশ করে জানতে চাচ্ছেন, বাইবেলে হাত না রাখায় কি তার শপথ পরিপূর্ণ হয়নি? ট্রাম্পের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর এ বিষয়টি এখন গুগলে সবচেয়ে বেশি সার্চ করছেন মার্কিনিরা।
বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি পরিষ্কার করেছেন প্রেসিডেন্সিয়াল স্কলার ও অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর জেরেমি সুরি। তিনি বলেছেন, “সংবিধানে এমন কোনো কিছু উল্লেখ নেই যে, প্রেসিডেন্টকে শপথের সময় ইশ্বরের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। শপথ হলো সংবিধানের ওপর। আমি মনে করি না বাইবেলে হাত না রাখায় এটির কোনো মূল্য আছে। সংবিধান অনুযায়ী আপনি শপথ বাক্য অথবা প্রত্যায়নপত্র পাঠ দুটোই করতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতারা ধর্মে নাস্তিকদের জন্যও শপথের ব্যবস্থা রেখেছে।”
ট্রাম্পের মুখপাত্রদের কাছে এ ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কেউ সাড়া দেননি।
সূত্র: রয়টার্স
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ