নবীন নিউজ, ডেস্ক ২১ জানু ২০২৫ ০১:৩৭ পি.এম
পণ্য ক্রয়-বিক্রয়ের সময় তা উপস্থিত থাকাই উত্তম। তবে শরিয়তে পণ্য অনুপস্থিত রেখেও ক্রয়-বিক্রয় করা যায়। পণ্য যদি অনুপস্থিত থাকে তখন সুস্পষ্টভাবে গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করার দ্বারা কিনতে হয়। এটা বাইয়ে সালামের (অগ্রিম কেনা) ক্ষেত্রে প্রযোজ্য।
আবার গুণাগুণ বর্ণনা করা ছাড়াও কেনা যেতে পারে। তখন পণ্য যে স্থানে রাখা হয়েছে তার দিকে ইঙ্গিত করা হবে কিংবা এমন সম্পর্ক উল্লেখ করা হবে, যার দ্বারা পণ্যটি অন্য বস্তু থেকে পৃথক হয়ে যাবে। তবে শাফেয়ি মাজহাব অনুসারে অনুপস্থিত পণ্যের ক্রয়-বিক্রয় বৈধ নয়। গুণ ও বৈশিষ্ট্য বর্ণনার মাধ্যমে যদি বিক্রি সম্পন্ন হয় এবং পণ্যটি দেখার পর বিবরণের সঙ্গে তা মিলে যায়, তবে ক্রয় করা আবশ্যক হবে।
আর মিল পাওয়া না গেলে বেশির ভাগ ফকিহের মতে ক্রয়চুক্তি ভঙ্গ করার ইখতিয়ার থাকবে। যাকে ফিকহি পরিভাষায় খিয়ারুল খুলফ বলা হয়। হানাফি মাজহাব অনুসারে না দেখে কোনো পণ্য কিনলে ক্রেতা খিয়ারে রুয়াত বা দেখার ইচ্ছাধিকার (পণ্য দেখার পর প্রাপ্ত ইচ্ছাধিকার) লাভ করবে। অর্থাৎ ক্রেতা চুক্তি বহাল রাখা বা ভেঙে ফেলার ইচ্ছাধিকার পাবে।
যদি পণ্যের নমুনা বা মডেল দেখে তা ক্রয় করা হয় এবং পণ্যটির নমুনার বিপরীত না হয়, তবে ক্রেতা দেখার ইচ্ছাধিকার পাবে না। ক্যাটালগ ধরে বিক্রি করা অথবা নমুনা দেখিয়ে বিক্রি করা হলে এবং ক্যাটালগ ও নমুনার সঙ্গে তার মিল থাকলে বেচাকেনা বৈধ হবে। যেমন এক কেজি গম দেখিয়ে এক স্তূপ গম বিক্রি করা।
না দেখে পণ্য কেনার পর যদি তা ক্রেতা বা বিক্রেতার প্রত্যাশার চেয়ে পরিমাণে কম বা বেশি হয় এবং তা অনুমানের ওপর নির্ভর করে বিক্রি করা হয়, তবে বিক্রিতে তার কোনো প্রভাব পড়বে না। আর যদি তা পরিমাপ করে বিক্রি করা হয়, তবে নির্ধারিত পরিমাণের চেয়ে কম বা বেশি হলে তা বিক্রিতে প্রভাব ফেলবে।
এ ক্ষেত্রে দেখতে হবে পণ্য বিভিন্ন অংশে ভাগ করলে তার কোনো ক্ষতি হয় কি না। পণ্যটি যদি এমন হয় যে তা বিভিন্ন অংশে ভাগ হলে ক্ষতি হবে না, তবে পণ্য বেশি হলে তা বিক্রেতা ফেরত পাবে এবং কম হলে পণ্য দ্বারা তার ক্ষতিপূরণ দেওয়া হবে অথবা মূল্য হ্রাস করা হবে। যেমন পাত্রে পরিমাপ করে গম বিক্রি করা। আর পণ্যটি যদি এমন হয় যে তা বিভিন্ন অংশে ভাগ করলে পণ্যের ক্ষতি হয়। তবে পরিমাণ বেশি বা কম হলে বিক্রয় চুক্তি ভঙ্গ করার অধিকার থাকবে।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?